1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

লক্ষ্মীপুরে প্রশাসনের অভিযানে ভেজাল খাদ্যে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা।

  • সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২২০ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।
নিরাপদ খাদ্য সংরক্ষণ আইনে ভেজাল ও অনিয়মের দায়ে লক্ষ্মীপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে জেলা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।
অভিযানে মেসার্স গোপাল কৃষ্ণ বনিক নামের ব্যবসা প্রতিষ্ঠানটিতে নষ্ট ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং যথাযথ মান নিয়ন্ত্রণ ছাড়া বাজারজাত করার প্রমাণ মেলে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জামসেদ আলম রানা। তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভি দাশসহ প্রশাসনের আরও কর্মকর্তারা। এ সময় যৌথবাহিনীর সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
ইউএনও জামসেদ আলম রানা বলেন, খাদ্যে ভেজাল একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে দেওয়া হবে না।যেখানেই অনিয়ম পাওয়া যাবে,সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ভোক্তারা। তারা জানান, শহরের বিভিন্ন বাজারে বহুদিন ধরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি হলেও ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। প্রশাসনের এ ধরনের পদক্ষেপে সাধারণ মানুষ উপকৃত হবে।
লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট