1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর হিসেবে শপথ গ্রহণ। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত  সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত কবিতাঃ দৃষ্টির আড়াল -মোঃ এনিত ইসলাম (ইমন) চট্টগ্রাম জামেয়া এলামনাই এসোসিয়েশন’র অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চোখের অস্ত্রোপচার কার্যক্রম উদ্বোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার। আলহাজ আবুল কাসেম বাদশার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হুমকির চারদিন পর কালুরঘাট থেকে যুবদল নেতা অপহরণ ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) মেলার আমেজে নব সাজ মিয়ার হাট

লোহাগাড়ায় স্মার্ট ভূমি সপ্তাহ ২০২৩ ইং এর শুভ উদ্বোধন

  • সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৬৩৭ পঠিত

আবুল কালাম আজাদ,(লোহাগাড়া) চট্টগ্রামঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত স্মার্ট ভূমি সপ্তাহ ২০২৩ ইং উপলক্ষে,
২২ ই মে সকাল ১০টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ভূমি অফিসে স্মার্ট ভূমি সপ্তাহ ২০২৩ ইং এর শুভ উদ্বোধন করেন,লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্ল্যাহ, এই সময় লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহজাহান, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস শুক্কুর, লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
নির্বাহী অফিসার শরীফ উল্ল্যাহ বলেন, বর্তমান সরকার এনালগ থেকে ভূমি সংক্রান্ত সকল কার্যক্রম ডিজিটালে রুপান্তর করছে, তাই উপজেলার প্রতিটি নাগরিককে ভূমি সংক্রান্ত নিজের সকল তথ্য ভূমি অফিসের সহযোগিতায় অনলাইনে করার জন্য আহবান জানাচ্ছি।
অন্যদিকে ২১ ই মে বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান তার কার্যালয়ে উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দের সাথে প্রেস ব্রিফিং করেন,ব্রিফিংয়ে মোহাম্মদ শাহজাহান বলেন, মন্ত্রণালয় ঘোষিত ভূমি সপ্তাহ উপলক্ষে লোহাগাড়া ভূমি অফিস কর্তৃক ভূমি সেবা গ্রহীতাদের কে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল সেবা প্রদান করা হবে। যে সেবা গুলো প্রদান করা হবে,১.ই- নাম জারীর আবেদন প্রক্রিয়া,২. অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য রেজিষ্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম,৩. ডাকযোগে ভূমি সেবা- মৌজা ম্যাপ প্রাপ্তি,৪. অভিযোগ জানাতে হট লাইন সেবা (১৬১২২) এর উপযোগিতা সম্পর্কে জানাতে,৫. ডিসিআর, অনলাইনে খতিয়ান প্রাপ্তি,৬. করণিকা ভূল সংশোধন সংক্রান্ত,৭. মিচ মামলা সংক্রান্ত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট