1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
“খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে” — মেয়র ডা. শাহাদাত হোসেন শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ সাবেক ছাত্রদল নেত্রী আটক পাহাড়ে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কার্যকর উদ্যোগ জরুরি – সৈয়দ মিয়া হাসান শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয় : আবদুল মামুন ফারুকী কর্নফুলীতে ‘ভাসমান গুদামে’ দুদকের অভিযান সীতাকুণ্ডে সূর্য সন্তানদের সাথে দৈনিক সাঙ্গু’ ২৫ বছর উদযাপন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাঘাইছড়িতে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের ব্যাপক গণসংযোগ পবিত্রতা আত্মশুদ্ধি ক্ষমা শান্তি প্রার্থনায় পালিত শবে বরাত: হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদ অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পুরোপুরি অচল চট্টগ্রাম বন্দর

শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ সাবেক ছাত্রদল নেত্রী আটক

  • সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ পঠিত

 

এম,আনিসুর রহমান

শরীয়তপুরে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকসহ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে (৪০) আটক করা হয়েছে। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর পৌরসভার স্বর্ণঘোষ এলাকা থেকে তাঁকে আটক করে যৌথ বাহিনী।
ইলোরা হাওলাদার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের স্ত্রী। মন্টু তালুকদার সাতটি মামলার আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ছাত্রদলের নেত্রী ইলোরা বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি জেলা মহিলা দলের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। আসন্ন সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলামের নির্বাচনী প্রচারণা ও জনসভায় তাঁর সরব উপস্থিতি দেখা গেছে। তাঁর বাবা প্রয়াত ইয়াকুব আলী হাওলাদার বিএনপির রাজনীতি করতেন এবং শরীয়তপুর পৌরসভার মেয়র ও আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
সেনাবাহিনী সূত্র জানায়, শরীয়তপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় মন্টু তালুকদারকে না পাওয়া গেলেও তাঁর স্ত্রী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলোরাকে আটক করা হয়। অভিযানে উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামাদির মধ্যে রয়েছে, ১টি শটগান, ৭১টি শটগানের গুলি, ২টি একে-২২ বোর রাইফেল, ৫৭ রাউন্ড একে-২২ বোর গুলি, ৩টি ম্যাগাজিন, ১২টি ৯ এমএম পিস্তলের গুলি, ২টি আইফোন, ৪টি বাটন ফোন, ৩টি রাউটার, ১টি ল্যাপটপ, ১টি ট্যাব, ১টি বাইক, কারের চাবি, ১টি ডেগার, বিদেশি মদ, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক মোবাইল সিম, মেমোরি কার্ডসহ অন্যান্য সরঞ্জাম। অভিযান শেষে উদ্ধার করা মালপত্র সাময়িকভাবে শরীয়তপুর আর্মি ক্যাম্পে সংরক্ষণ করা হয় এবং আটক নারীকে পালং মডেল থানায় পুলিশের হেফাজতে রাখা হয়।
দুপুরে শরীয়তপুর আর্মি ক্যাম্পে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে উদ্ধার করা মালপত্র ও সাবেক ছাত্রদলের নেত্রীকে থানায় হস্তান্তরের বিষয়টি জানানো হয়। ব্রিফিং করেন শরীয়তপুর আর্মি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মেহেদী হাসান। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে শরীয়তপুর জেলায় একযোগে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ইলোরা হাওলাদারের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে। মামলার প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট