1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

সলঙ্গায় র‌্যাব-১২ এর অভিযানে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ ৩ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৩ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর অভিযানে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ তিনজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব জানায়, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় গত ২ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস দল সলঙ্গা থানার সাতটিকরী তালতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ছাইফা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে মাদক পরিবহনের সময় তিন নারীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—১. মোছাঃ সাথী আক্তার (৩০), স্বামী- মোঃ মাসুদ রানা, ২.মোছাঃ আজেদা বেগম (৪৪), স্বামী- মোঃ আবু তালেব খান, পিতা- মৃত আবুল হোসেন ৩.মোছাঃ শারমিন আক্তার (৩১), পিতা- মোঃ আব্দুল খালেক, সাং- উত্তর গোপালপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট।

র‌্যাব-১২ সূত্রে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে পারস্পরিক যোগসাজশে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। জনগণকে মাদকবিরোধী লড়াইয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট