1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

সাংবাদিক মুশফিকুর রহমানের উপর সন্ত্রাসী হামলা মামলার আসামি আকাশ কে পুলিশ আটক করতে ব্যর্থ

  • সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৭০ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

পাবনার ঈশ্বরদীতে দৈনিক বিজয় ও সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. মুশফিকুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত ২নং আসামি মোঃ আকাশ হোসেন এখন পর্যন্ত পুলিশের হাতে আটক হয়নি বলে অভিযোগ উঠে এসেছে।

আহত সাংবাদিক মো. মুশফিকুর রহমান জানান, “মাস পার হয়ে গেলেও ২ নং আসামি মোঃ আকাশ হোসেনকে গ্রেফতার করেনি ঈশ্বরদী থানা পুলিশ। হত্যার উদ্দেশ্যে হামলা চালালেও সে এখনো প্রকাশ্যে এলাকায় বেপরোয়া চলাফেরা করছে।”

তিনি আরও বলেন, “যুবলীগের একদল সন্ত্রাসী বাহিনী আমার উপর হামলা চালিয়েছিল। মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আকাশ হোসেনকে এখনও গ্রেফতার করা হয়নি। বরং সে প্রকাশ্যে বাড়িতে অবস্থান করছে, অথচ দেখার কেউ নেই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করছি দ্রুত তাকে গ্রেফতার করা হোক।”

অন্যদিকে আমবাগান পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা জানান, মোছাঃ আলেয়ার বেগমের ছেলে আকাশ হোসেন একটি মারামারি মামলার আসামি। তবে তিনি দাবি করেন, “আকাশ একজন ছাত্র এবং পরীক্ষার্থী, তাই তাকে ধরা যাচ্ছে না।”

তবে এলাকাবাসীর ভাষ্য, আকাশ দীর্ঘ পাঁচ বছর ধরে কোথাও পড়াশোনা করে না। প্রতিদিন সকালে মাছের আড়তে গিয়ে মাছ কিনে হাটে হাটে বিক্রি করেন। ফলে পুলিশ যে তথ্য দিয়েছে, আকাশ পরীক্ষার্থী—তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে অভিযোগ করেন তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট