1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

সাতকানিয়ায় গফফার-আমেনা-খালেক ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩২৩ পঠিত

সাতকানিয়া প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গফফার-আমেনা -খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব লায়ন আবদুল গাফফার চৌধুরী সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও চিটাগাং বিল্ডার্সের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জামাল উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ খোকন, নুরুল কবির, আরমান হোসেন, মোহাম্মদ টিটু, তানভীর হোসেন, মোহাম্মদ মিশকাত, মোহাম্মদ হামদান প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা পবিত্র মাহে রমজানে দেশের সকল বিত্তবানদের মধ্যবিত্ত ও কর্মহীন অসহায়দের সহায়তা ও ইফতার-সেহেরী সামগ্রী প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান। আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস রমজান, রমজান মাস আল্লাহর রহমত ও অনুগ্রহধারায় সিক্ত হবার সুযোগ এনে দেয়। রমজানে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে প্রয়োজন। কারো একার পক্ষে বিশাল দরিদ্র জনগোষ্ঠির কল্যাণ করা সম্ভব নয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট