1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

সীতাকুণ্ডে নিখোঁজের একমাস পর সিএনজি চালকের কংকাল উদ্ধার

  • সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৮ পঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের একমাস পর সাহাব উদ্দিন (৫৫) নামে এক সিএনজি অটোরিকশা চালকের কংকাল উদ্ধার করেছে পুলিশ।

দুপুর তিনটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মগপুকুর পাড় এলাকার পাহাড়ের ভেতর থেকে কংকালটি উদ্ধার করা হয় । নিহত সাহাব উদ্দিন একই ইউনিয়নের হরিধনপাড়া গ্রামের আবুল বশরের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই ভোর ৫টার দিকে সাহাব উদ্দিন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজনের বাড়ি ও সম্ভাব্য স্থানে খুঁজেও তার কোনো খোঁজ মেলেনি। পরে স্ত্রী রোকসানা বেগম ২ আগস্ট সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সাহাব উদ্দিনের ভাই কামাল উদ্দিন জানান, রোববার দুপুরে তিনি জমি মাপার জন্য মগপুকুর পাড়ের পাহাড়ে গেলে সেখানে একটি কংকাল দেখতে পান। পড়নের কাপড় দেখে তিনি সেটিকে তার ভাইয়ের বলে শনাক্ত করেন। কংকালের পাশে একটি বিষের বোতলও পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, নিখোঁজের দিনই সাহাব উদ্দিন বিষপান করে আত্মহত্যা করেছিলেন। নিখোঁজের একমাস ১০ দিন পর তার কঙ্কাল উদ্ধার হলো।

সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. বিল্লাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কংকাল উদ্ধার করা হয়েছে। কামাল নামে এক ব্যক্তি কঙ্কালটি তার ভাই সাহাব উদ্দিনের বলে শনাক্ত করেছেন। কংকালটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট