1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

হাটহাজারীতে গাড়িতে হামলার প্রতিবাদে বোয়ালখালীতে ইসলামী ফ্রন্টের বিক্ষোভ

  • সময় শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৪ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :

হাটহাজারীতে পবিত্র জশনে জুলুছ শেষে বাড়ি ফেরার পথে গাড়িতে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতাকর্মীরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টায় উপজেলার জাকের টাওয়ার কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বোয়ালখালী উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সচিব অধ্যক্ষ মাওলানা ইসমাইল নোমানী, জননেতা মুহাম্মদ আজম, জননেতা ওসমান গনি, জননেতা সেকান্দার কাদেরি, যুবনেতা মাওলানা ফোরকান কাদেরি, যুবনেতা জাহাঙ্গীর আলম, যুবনেতা মামুন উদ্দিন মেম্বার, ছাত্রনেতা আরিফুল ইসলাম ও ছাত্রনেতা আবদুর রশিদসহ ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার নেতাকর্মীরা।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আহলে সুন্নাতের শান্তিপূর্ণ জশনে জুলুছের গাড়িতে হামলা একটি ঘৃণ্য ও ন্যক্কারজনক ঘটনা। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

তারা আরও বলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সবসময় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে। অথচ বারবার এ ধরনের ষড়যন্ত্রমূলক হামলা চালিয়ে পরিবেশ অশান্ত করার চেষ্টা চলছে। যদি ন্যায্য বিচার না হয়, তবে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

প্রতিবাদ সমাবেশ চলাকালে উপজেলা চত্বর এলাকায় কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে বোয়ালখালী থানা পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

প্রসঙ্গত, চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলামের (হাটহাজারী মাদ্রাসা) ‎সামনে এক যুবক অবমাননাকর অঙ্গভঙ্গি করে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেওয়ায়কে কেন্দ্র করে জশনে জুলুছের গাড়িতে হামলা করে মাদ্রাসার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট