1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফেখাজা শাহ নূর দরবেশ মাওলা (রহ.) এর বার্ষিক উরস শরীফ উদযাপন

  • সময় সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৫০৭ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ:

মহান ১৩ অক্টোবর ২০২৪ খ্রি. খলিফাতুর রাসূল (দ.) সায়্যিদুনা হযরত আবু বক্কর সিদ্দিক (রাদ্বি.) এর বংশধর হযরত আল্লামা শেখ জালাল উদ্দীন রুমী (রহ.) এর বংশধর হযরত গাউছুল অলী শাহ্ সুফি শেখ আলী রজা কানু শাহ্ (রহ.) এর বংশধর ও যোগ্য উত্তরসুরী ইলমে বাশারত (বিষু)’র পূর্ণ প্রাণদাতা কুতুবুল আলম ছাহেবুল জবল খাজায়ে বাঙ্গাল বান্দা নেওয়াজ গেছুদরাজ আশেকে রাসূল (দ.) শাহজাদায়ে গাউছে ওষখাইনীরি হযরত খাজা শাহ নূর দরবেশ মাওলা (রহ.) এর ১৩ তম পবিত্র বার্ষিক উরস শরীফ উদযাপিত হয়।
(১২ অক্টোবর) ১৩ তম উরস শরীফ উপলক্ষে খাজা দরবেশ মাওলা (রহ.)’র গবেষণামূলক জীবনী গ্রন্থ ‘নক্ষত্র রাজির অস্তাচল’ (মাওয়াকিয়ুন নজুম)-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুফি গবেষক ড. সেলিম জাহাঙ্গীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি) এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. মাহফুজ পারভেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুফতি নুর হোসাই, প্রফেসর ড. ওসমান মেহেদী ও প্রফেসর ড. শেখ সাদী, ড. আব্দুল আজিম শাহ, ড. খলিলুর রহমান, প্রফেসর শফিউল গনি চৌধুরী, সুফি মেডিটেশন স্কলার খাজা ওসমান ফারুকী, প্রফেসর সুরাইয়া মমতাজ, হাসান মোহাম্মদ কপিল উদ্দীন প্রমুখসহ শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।
উরস শরীফ ও মোড়ক উম্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খাজা দরবেশ মাওলা (রহ.)’র সুযোগ্য পুত্র, গোলামে আহলে বাইতে রাসূল (সঃ)
শায়েখ মীর মুহাম্মদ মঈনুদ্দীন নূরী সিদ্দিকী আল কুরাইশী (মা.জি.আ.)
এতে আউলাদে আলী রজাগণ, ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, লেখক, গবেষক, ভক্ত-মুরিদান ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই উরস শরীফ উপলক্ষে উপস্থিত হয়। নামাজ, মাজার জিয়ারত, জিকির ও সেমা, তাবারুক বিতরণ ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১১, ১২ ও ১৩ অক্টোবর ৩ দিন ব্যাপী “উরসে খাজা শাহ নূর দরবেশ মাওলা (রহ.)” ভাবগাম্ভীর্যের সাথে সুসম্পন্ন হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট