1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে নিত্য পণ্যের বাজার তদারকিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা।

  • সময় বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩৩৩ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

আজ ০৬/০৩/২৫ খ্রি. তারিখে চট্টগ্রাম মহানগরের কাজীর দেউরি কাঁচা বাজারে রমজান মাসে নিত্য পণ্যের বাজার তদারকির চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আল আমিন হোসেন, জনাব মোহাম্মদ আলমগীর হোসেন এবং জনাব তামজীদুর রহমান।
অভিযান চলাকালে সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় কৃষি বিপণন আইন,২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ০৩টি মামলায় মোট ১১,০০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

এদিকে বাকলিয়া কালামিয়া বাজার-এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি),সদর সার্কেল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইমরান মাহমুদ ডালিম। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোট ০৫ টি মামলায় মোট ৪,৫০০/- টাকা জরিমানা করা হয়।

একই দিনে মহানগরীর আতুরার ডিপু বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), চাঁদগাও এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইউসুফ হাসান। অভিযান চলাকালে ওজন ও পরিমাণ মানদন্ড আইন, ২০১৮ লঙ্ঘনের অপরাধে একটি মামলায় একজনকে ৫০০০/- অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুদদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট