1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

মুদি দোকানের আড়ালে মাদকের রমরমা ব্যবসা, ৯৪৯ পিস ইয়াবাসহ আটক দুই সহোদর

  • সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩২২ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের পটিয়ায় মুদি দোকানের আড়ালে ইয়াবার রমরমা বাণিজ্যের অভিযোগে ২ সহোদরকে গ্রেপ্তার করেছে পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯৪৯ পিস ইয়াবা ট্যাবলেট।

রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় পটিয়া উপজেলার মনসারটেক শাহ নিজামী ট্রেডার্স নামের ওই মুদি দোকানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল, উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব মনসা মোশারফ আলীর বাড়ীর মৃত জালাল আহম্মদের ছেলে জসিম উদ্দিন বাঁচা (৪২) ও তার ভাই মো. জামাল উদ্দিন মিন্টু (৪৮)।

জানা গেছে, উপজেলার মনসারটেক এলাকায় শাহ নিজামী ট্রেডার্স নামের ওই মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন যাবৎ পাইকারি ও খুচরা ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল জসিম উদ্দিন বাঁচা ও তার ভাই মোঃ জামাল উদ্দিন মিন্টু। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দোকান থেকে জসিম উদ্দিন বাঁচার দেহ তল্লাশি করে ৩৪৯ পিস ও তার দেখানোমতে দোকানের ক্যাশ বাক্স থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় জসিম উদ্দিন বাঁচা ও মো. জামাল উদ্দিন মিন্টুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ওই পরিবারের বেশ কয়েকজন সদস্য ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এর আগেও তাদের ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ রয়েছে তাদের আরেক ভাই জিয়া উদ্দিন বাবলু এই ইয়াবা ব্যবসার মুল হোতা। তাকে গ্রেপ্তারে আগেও অভিযান পরিচালনা করা হয়েছিল। এর আগে তার বাসায় অভিযান পরিচালনা করা হলে তার পরিবারের সদস্যরা কৌশলে টয়লেটে ইয়াবা ফেলে দেয়। গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের ওই দোকানে অভিযান চালিয়ে প্যাকেটজাত ৯৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। এছাড়া মুলহোতা বাবলুকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট