1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক সমাজের জটিলতা নিরসনে সংলাপের আশ্বাস এমপি আবু সুফিয়ানের বরুমতির বাঁকে ও লেখক-পাঠকের প্রত্যাশা’ এবং ‘স্বাধীনতা ও আমাদের গর্ব’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল হাটহাজারীতে সশস্ত্র হামলা লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিল সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল চাউলের কার্ডের কথা বলে বোয়ালখালীতে ৬০ বছরের বৃদ্ধার স্বর্ণালংকার লুট নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় হত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ ভূমি জরিপ উন্নয়ন সংস্থা চট্টগ্রাম জেলা শাখার ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বাগেরহাটবাসীর সরব প্রতিবাদ: ৪ আসনের দাবিতে মানববন্ধন

  • সময় শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৭০ পঠিত

মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ

বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনকে ৩টিতে নামিয়ে আনার নির্বাচন কমিশনের প্রস্তাবের প্রতিবাদে চট্টগ্রামে বাগেরহাট জেলা ফোরাম-এর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৮ আগস্ট ২০২৫, শুক্রবার বিকেলে চট্টগ্রামের সিইপিজেড গেইট চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বাগেরহাট জেলার নাগরিকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের প্রকাশ ঘটে। মানববন্ধনে বক্তারা বলেন, “জনগণ ও ভৌগলিক বাস্তবতা উপেক্ষা করে আসন কমানোর সিদ্ধান্ত শুধু অযৌক্তিই নয়, এটি জেলা বাসীর সাংবিধানিক প্রতিনিধিত্ব হরণের অপচেষ্টা।”

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রাম-এর আহ্বায়ক মোল্লা মোঃ সরোয়ার হোসেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিকদার আলতাফ হোসেন।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সচিব এডভোকেট মোঃ জাহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. নজরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক মাওলানা মোঃ মিজানুর রহমান, মাস্টার আমিনুল ইসলাম, মো. আবদুর রহিম, মো. রুবেল শেখ, মোঃ ছগির হোসেন, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ মামুন শেখ, সাইফুল ইসলাম, মোঃ শাহিন আলম, মাওলানা মো. মিজান, মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রমুখ।

বক্তারা বলেন, “বাগেরহাট একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জেলা। এখানকার জনসংখ্যা, ইতিহাস, ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় চারটি আসন যৌক্তিক ও অপরিহার্য। আসন কমানো হলে এখানকার জনগণ রাজনৈতিকভাবে বঞ্চিত হবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য তৈরি হবে।”

ফোরামের পক্ষ থেকে অবিলম্বে নির্বাচন কমিশনের প্রস্তাব বাতিল করে ৪টি সংসদীয় আসন বহালের দাবি জানানো হয়। তা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন নেতারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট