1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

পেকুয়ায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহছান উল্লাহ’র নেতৃত্বে সড়ক মেরামত

  • সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫৭৫ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার পেকুয়া পূর্ব মেহেরনামা (বাগ্গুজারা) গ্রামের ১ কিলোমিটার মতো একটি সড়ক পেকুয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কারা নির্যাতিত নেতা আহছান উল্লাহ এর নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে মেরামত করা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে সড়কটিতে হাঁটাচলায় চরম দুর্ভোগ পোহাচ্ছিল। এলাকাবাসীর কষ্ট দেখে আহছান উল্লাহ বিএনপি পরিবারের সকলকে নিয়ে প্রায় লক্ষ টাকা খরচ করে সড়কটি মেরামত করে দেন।সড়ক মেরামতে আহসানুল্লাহ সহ বিএনপি পরিবারের অন্যান্য সদস্যদেরকেও কাজ করতে দেখা গেছে। এর আগেও তাঁকে বিএনপি পরিবারকে নিয়ে দুর্যোগ মুহূর্তে বেড়িবাঁধ মেরামত করতেও দেখা গিয়েছে। তাঁর এমন মহৎ কাজে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকায় বেশ প্রশংসা কুড়াচ্ছে। এ সম্পর্কে আহছান উল্লাহ আমাদেরকে জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে গুমের শিকার বিএনপি স্থায়ী কমিটির সদস্য, চকরিয়া-পেকুয়ার আস্থার প্রতীক সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এর শিক্ষা ও নির্দেশনা হচ্ছে সবসময় মানুষের পাশে দাঁড়ানো এবং সেবা করা। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় সড়কটি মেরামত হওয়ায় তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হয়েছে। এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট