1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রাশেদ হামিদ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বোয়ালখালী চরণদ্বীপ মডেল প্রাথমিক বিদ্যালয়ে চুরি রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন। বাকলিয়া থানা পুলিশের অভিযান ৪ মামলার পলাতক দুর্ধর্ষ আসামি শওকত আলী গ্রেফতার বোয়ালখালীতে অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ফরিদপুরের সাহসী কণ্ঠ আসমা শহীদ, আলোচনার শীর্ষে বোয়ালখালীতে টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চলবে—জেলা প্রশাসক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর হিসেবে শপথ গ্রহণ। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত 

উন্নয়নের স্বপ্নদ্রষ্টা পল্লীবন্ধুর মৃত্যু জাতির এক অপুরনীয় ক্ষতিঃ সোলায়মান আলম শেঠ

  • সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৪৭০ পঠিত

পলাশ সেন, মহানগর প্রতিনিধিঃ

১৪ জুলাই ২০২১ইং রোজ বুধবার দুপুর দুই ঘটিকার সময় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল নগরীর চকবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক আলহাজ্ব এয়াকুব হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সোলায়মান আলম শেঠ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জাতীয় পার্টির সহ-সভাপতি আবু জাফর মাহমুদ কামাল, মোঃ সালামত আলী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নগর জাতীয় পার্টির সহসভাপতি মোঃ আলী, ছগির আহমদ সোহেল উত্তর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মেজবাহ উদ্দীন আকবর নগর জাতীয় পার্টির যুগ্ন সাধারন সম্পাদক আলী ইমরান চৌধুরী, শেখ আখতার সাংগঠনিক সম্পাদক মোঃ জহুর উদ্দীন জহির যুগ্ন সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের, ইঞ্জিঃ ইরশাদুল হক সিদ্দিকী, রাশেদুল হক খোকন দপ্তর সম্পাদক ছবির আহমদ প্রচার সম্পাদক ফজলে হাসান শাহিন যুগ্ন প্রচার সম্পাদক মোঃ ফারুক হোসেন আপন যুবসংহতি প্রস্তাবিত কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম মহিলা পার্টির আহ্বায়ক সুলতানা রহমান সদস্য সচিব রোকেয়া সুলতানা কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারন সম্পাদক আতা-ই-রাব্বী তানভীর, যুবনেতা আক্কাছ উদ্দীন, সমীর সরকার, সাকির হোসেন, গোলাম কিবরিয়া, নুরুল হুদা জুজু, মাইনউদ্দীন জসিম, আব্দুর রব, আশিকুর রহমান, মোঃ হাসান, মাহাথির মোঃ সেলিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান আলম শেঠ বলেন, আজকের এই আধুনিক বাংলার রুপকার পল্লীবন্ধু এরশাদ। এরশাদের অসংখ উন্নয়ন ও উন্নয়নমুলক কার্যক্রমের সুফল জনগন এখনো ভোগ করছে। দেশের নাগরীকদের সত্যিকারের গনতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় পল্লীবন্ধুর হাতে গড়া জাতীয় পার্টিকে আবারো ক্ষমতায় আনতে হবে। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা এহসানুল হক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট