1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর উদ্যোগে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিসিএম আই শ্রোতার আসরে প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীকে স্মরণ। পটিয়া আলমদার পাড়ায় মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে তিন কন্যার বিয়েতে আর্থিক অনুদান। ২৫ বছর ধরে কলা বিক্রি করে পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধি নাছির। আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি পটিয়ায় গ্রেফতার। পটিয়ার খরনায় বাড়ির ছাদে আঙ্গুর ও ডালিম চাষে সফলতা এম আজিজের। পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার আমরা কি সত্যিই আমাদের ঘরে থাকি? -মুনিরা ইউসুফ মেমী পানিতে ডুবে মৃত্যু কারও কাম্য নয় -লায়ন মোঃ আবু ছালেহ্ রেমিট্যান্সের প্রশংসা দেশের অর্থনীতির নীরব নায়ক প্রবাসীরা আজ কতটা নিরাপদ? মোস্তানছিরুল হক চৌধুরী

শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে,শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাবলম্বী হবে -মুহাম্মদ বদিউল আলম।

  • সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪৫৪ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে,শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাবলম্বী হবে – বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি, বৃহত্তর চট্টগ্রাম জেলা আওয়ামীলীগ এর সাবেক কোষাধ্যক্ষ মানিক চৌধুরীর ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরন সভায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।
স্বাধীনতা সংগ্রামী মানিক চৌধুরী স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় উপস্থিত হয়ে জনাব বদিউল আলম প্রধান বক্তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের জন্য ভ্যাকসিন এর ব্যবস্থা করেছেন, করোনার এই দূর্দিনে জরুরী সেবার প্রয়োজনে ‘৯৯৯’ নম্বরে এবং জরুরী খাদ্যের প্রয়োজনে ‘৩৩৩’ নম্বর কল করতে বলেন, বদিউল আলম বলেন আমি করোনার এই ক্রান্তিলগ্নে শুরু থেকেই পটিয়ায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি, চাল, ডাল, রান্না করা খাবার, ওষুধ, মাক্স,সেনিটাইজার, শাড়ি, লুঙ্গী সহ মানুষের প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করছি, আপদকালীন এই সময়ে সর্বক্ষন আপনাদের পাশে থাকবো, আপনারা সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলুন, আমি এবং আমাদের দলীয় নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীর নিদর্শনা অনুযায়ী আপনাদের সহায়তায় সর্বদা এগিয়ে আসবো,
এসয় জনাব বদিউল আলম স্থানীয়দের মাঝে শাড়ী মাক্স,সেনিটাইজার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর পটিয়া থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা ইউসুফ খান, বাবু আর্শীষ কুমার সেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা মৎস্যজীবিলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, এসময় আরো উপস্থিত ছিলেন দিপাল কৃষ্ণ মহাজন,সাবেক ইউপি সদস্য অরুফ কুমার বন্ধন,মো ইদ্রিস,পুলক চৌধুরী, পটিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসাইন প্রমূখ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট