1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
এপেক্স বাংলাদেশের প্রেসিডেন্ট সেক্রেটারি কনফারেন্স অনুষ্ঠিত। সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি চট্টগ্রামে ৬ষ্ঠ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন ইরান যুদ্ধবিরতির পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স চট্টগ্রামে শ্রমিক কল্যাণের নেতা কর্মীদের উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে : এস এম লুৎফর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন। পটিয়া চরকানাই আগুনে পুড়ে যাওয়া ঘরে নজীর আহমেদ ফাউন্ডেশন এর খাদ্য সামগ্রী বিতরণ এক মায়ের গর্ভ থেকে একই দিনে জন্ম নেয়া তিন কন্যা এসএসসি পরিক্ষার্থী চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার 

গরুবোঝাই ট্রাকচালক খুন মামলায়: সীতাকুণ্ডে অস্ত্রসহ গ্রেফতার ১

  • সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৬৬৭ পঠিত

মোঃ আলাউদ্দীন,সীতাকুণ্ড চট্টগ্রামঃ

সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকায় কোরবানির গরুবোঝাই ট্রাকের চালক আব্দুর রহমানকে খুনের সঙ্গে জড়িত আব্দুর রহমান ভুট্টো (২২) নামে আরেকজন যুবককে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ছতুরা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

বুধবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ সিপিসি-৩ এর স্কোয়াড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. রকিবুল হাসান।

তিনি জানান, মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে সীতাকুণ্ড থানার শীতলপুর এলাকায় অভিযান চালিয়ে সলিমপুর এলাকায় কোরবানির গরুবোঝাই ট্রাকে ডাকাতিকালে চালক আব্দুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মো. আব্দুর রহমানকে গ্রফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে ডাকাতিকালে ট্রাকচালক আব্দুর রহমানকে গুলি করে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন ভুট্টো। ভুট্টো ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড এলাকার একটি ডাকাতদলের সক্রিয় সদস্য। এ হত্যাকাণ্ডের নেপথ্যে আর কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য নিয়মিত তদন্তের পাশাপাশি র‌্যাব-৭ এর ছায়াতদন্ত অব্যাহত আছে। ভুট্টোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ১৬ জুলাই ভোররাত ৪টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড এলাকায় চট্টগ্রামের বিবিরহাটমুখী কোরবানির গরুবোঝাই ট্রাকে হানা দেয় ডাকাতদল। এ সময় ডাকাতের উপস্থিতির বিষয়টি আঁচ করতে পেরে ট্রাক চালিয়ে চলে যাওয়ার সময় ডাকাতরা গুলি চালিয়ে ট্রাকচালক আবদুর রহমানকে (৫০) হত্যা করে। এ ঘটনায় চালকের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট