1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় হযরত বদর আউলিয়া ইবতেদায়ী মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন CLUB 94 BD এর উদ্যোগে হেদায়েত উল্লাহ তুর্কীর জন্মদিন পালিত পটিয়ায় তোহা খুনের সাথে জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, এলাকাবাসীর মানববন্ধন বিশিষ্ট কলামিস্ট ও সমাজকর্মী নেছার আহমেদ খানের বড় ভাই রফিক আহমেদ খানের মৃত্যুতে শোক এসএসসিতে সেরা ফল: শতভাগ পাসের শীর্ষে হাজেরা মেমোরিয়াল মডেল স্কুল জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশের দিনব্যাপী প্রশিক্ষণ ও দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত  হারুয়ালছড়ি হাজারখীলে বেড়িসহ খালে বিলীন হওয়ার পথে সড়ক, বড় দুর্ঘটনার শঙ্কা চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

বেওয়ারিশ ও মানসিক প্রতিবন্ধী শিশুদের নিয়ে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের খাবার আয়োজন

  • সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৬৩৩ পঠিত

বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের করোনা ভাইরাস থেকে মানুষের মুক্তি ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষে ১৩ আগস্ট রোজ শুক্রবার বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম রৌফাবাদ সরকারি শিশু পরিবার কেন্দ্রে মানসিক প্রতিবন্ধীদের নিয়ে দোয়া আলোচনা সভা ও দুপুরের এক বেলা খাবার আয়োজন করা হয়।

এতে ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফয়জুল আলম প্রিন্সের সঞ্চালনায় ও ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নবাব হোসেন মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা রোটারিয়ান এস এম আজিজ। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী। এই সময় প্রধান অতিথি এস এম আজিজ বলেন, করোনার এই মহাসংকটে সরকারের পাশাপাশি বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন যেভাবে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। তাই এই ফাউন্ডেশনের সার্বিক সফলতা কামনা করেন এবং সকল কে এই মানবিক সংগঠনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, শিশু ও পরিবার কেন্দ্রের হোম প‍‍্যারেন্স মোঃ এনামুল হক। ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম এ আশরাফ, লায়ন শারমিন সুলতানা মৌ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, সহ সাংগঠনিক সম্পাদক আরিফ ফয়েজ মোঃ রাসেল, দপ্তর সম্পাদক হামিদা খাতুন পান্না, সমাজ কল‍্যান সম্পাদক মোঃ বিল্লাল হোসাইন, তথ্য ও গবেষণা সম্পাদক ওমর ইমতিয়াজ হায়দার
এই সময় ২৫০ জন প্রতিবন্ধীদর মাঝে নিজ হাতে খাবার পরিবেশন করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এই সময় অসহায় মানুষের পাশে সকল বৃত্তশালীদের এগিয়ে আসার জন্য আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নবাব হোসেন মুন্না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট