1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত। পটিয়া শাহ আমির উচ্চ বিদ্যালয়ের এডহক  কমিটির সভাপতি মফিজুর রহমান সংবর্ধিত সিএসসিআর-এ চরম গাফিলতি: মায়ের ইনজেকশন দেওয়া হলো নবজাতককে, শিশু আইসিইউতে, নার্স পলাতক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত। প্রিয়নবী রহমাতুল্লিল আলামীনের শৈশব ও কৈশোর জীবন -কায়মা জান্নাত বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী।

উপকূল সাংস্কৃ‌তিক ফোরাম, চট্টগ্রাম এর অ‌ভি‌ষেক অনুষ্ঠান সম্পন্ন।

  • সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৫০ পঠিত

আ‌মিনুল হক রিপনঃ

২০-০৫-২৬ ইং বুধবার সন্ধ্যা সাত ঘটিকায় গীতিকবি, আবৃত্তিশিল্পী ও সংগীতশিল্পী মোঃ এনায়েত হোসাইন পলাশের সভাপতিত্বে ও সঙ্গীতশিল্পী আঁখি মজুমদারের সঞ্চালনায় নগরীর অলংকার মোড়স্ত অভিজাত রেস্টুরেন্ট সানসিটি রেস্টুরেন্টে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে উপকূল সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রাম এর প্রথম সাধারণ সভা সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক মোঃ কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি মোঃ শাহাব উদ্দিন, সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক জনাব লায়ন আবুল কালাম আজাদ, সংগঠক ও ব্যবসায়ী আবদুল নূর এবং নাট্যজন শামসুল কবীর লিটন এছাড়া ও সংগঠনের কার্যকরী পরিষদের সবাই উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন
বিশেষ অতিথি এডিশনাল এসপি কাজী শাহাবুদ্দিন, সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক লায়ন আবুল কালাম আজাদ,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল নূর, নাট্যজন শামসুল কবীর লিটন এবং
কার্যকর কমিটির পক্ষ থেকে বিশিষ্ট সংগঠক সহ সভাপতি মোঃ কমরুল ইসলাম টিটু যুগ্ম সম্পাদক সাংবাদিক মোঃ রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল আলম সংগীতশিল্পী দিদারুল ইসলাম দিদার ও সঙ্গীতশিল্পী ফারুক আহমেদ।
পরবর্তীতে প্রধান অতিথি মূল্যবান বক্তব্য রাখেন।

সভায় ২১ সদস্যবিশিষ্ট প্রথম কার্যকরী কমিটির আনুষ্ঠানিক অনুমোদন করা হয় ও চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়ী ও গুণীজনদের নিয়ে প্রধান উপদেষ্টার সমন্বয়ে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের অনুমোদন করা হয়।
সম্মানিত সভাপতির আলোচনা শেষে একটি গ্রুপ ছবির মধ্য দিয়ে উপকূল সাংস্কৃতিক ফোরামের প্রথম সাধারণ সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

উক্ত আয়োজনে দ্বিতীয় পর্বে চট্টগ্রামের বিশিষ্ট আবৃত্তিশিল্পী এবং সঙ্গীত শিল্পীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করেন উপকূল সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা সভাপতি গীতিকবি, আবৃত্তিশিল্পী ও সঙ্গীতশিল্পী মোহাম্মদ এনায়েত হোসাইন পলাশ এবং সংবাদ পাঠিকা ও আবৃত্তিশিল্পী হৈমন্তী শুক্লা মল্লিক।

উক্ত আয়োজনে সংগীত পরিবেশনায় অংশগ্রহণ করেন সঙ্গীত শিল্পী শারমিন হোসেন, সঙ্গীতশিল্পী ইন্তেখাব আলম মান্না , সংগীতশিল্পী তনু চৌধুরী, সংগীতশিল্পী আঁখি মজুমদার , সঙ্গীতশিল্পী জুলেখা আক্তার জুলী, সঙ্গীতশিল্পী এনায়েত হোসোইন পলাশ, সঙ্গীতশিল্পী ফারুক আহমেদ, সংগীতশিল্পী ও সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম দিদার এবং গীতিকার ও সংগীতশিল্পী সুমন দাস।

অনুষ্ঠান পরবর্তী নৈশ ভোজের আয়োজন করা হয়।।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট