1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার” চমেকে স্যান্ডরের ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখার দাবি, কিডনি রোগীদের সংবাদ সম্মেলন- ঝুঁকিতে ২৭৬ কিডনি রোগী সপ্তম বর্ষে দৈনিক চট্টগ্রামের খবর: আস্থা, ভালোবাসা ও স্বপ্নের এক নিরন্তর পথচলা সুকন্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের নজরুল বর্ষ পালন। বাঙালী জাতীয় সত্ত্বার অবিচ্ছেদ্য অংশ শেরে বাংলা একে ফজলুল হক- তসলিম উদ্দীন রানা বোয়ালখালীতে সাড়ে ৬ হাজার গাছ রোপণ

ফয়’স লেকের আবাসিক হোটেলর কক্ষ থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

  • সময় সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৮৯ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর ফয়’স লেক এলাকায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে চিড়িয়াখানা গেটসংলগ্ন ‘রয়েল পার্ক’ নামের একটি হোটেলের কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহতরা রবিবার (৩১ মে) রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটিতে উঠেছিলেন।

আকবরশাহ থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে তারা স্বামী-স্ত্রী। তাদের বাসা জিইসি মোড়সংলগ্ন কুসুমবাগ আবাসিক এলাকার ডেবারপাড়ে। খবর পেয়ে তাদের স্বজনরাও ঘটনাস্থলে এসেছেন।’

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, রবিবার রাতে ওই নারী ও পুরুষ রয়েল পার্ক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। হোটেলের রেজিস্টারে নিহত পুরুষের নাম মোহাম্মদ রিপন উল্লেখ করা হয়েছে। সেখানে তার বাবার নাম মিরাজ আলী এবং মায়ের নাম সাহারা খাতুন লেখা রয়েছে।

অন্যদিকে, কক্ষ থেকে উদ্ধার হওয়া একটি জাতীয় পরিচয়পত্র থেকে নিহত নারীর নাম সোনিয়া বলে জানা গেছে।

তবে কী কারণে এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট