1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু দগ্ধ হয়ে নিহত দিদারের স্বজনদের পাশে সাংসদ এরশাদ উল্লাহ

চকবাজারে এক ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক

  • সময় শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৮৬ পঠিত

চট্টগ্রাম নগরীর চকবাজারে অবস্থিত একটি কোচিং সেন্টারে এক ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ আটক নছিব নামে এক কোচিং শিক্ষক

মূল ঘটনাঃ চট্টগ্রাম নগরীর চকবাজার গুলজার টাওয়ারে অবস্থিত একটি কোচিং সেন্টারে এক ছাত্রীকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা এবং শ্লীলতাহানির অভিযোগ উঠে নসিব নামের এক কোচিং শিক্ষকের বিরুদ্ধে। কোচিং সেন্টারে থাকা অবস্থায় ওই শিক্ষক ছাত্রীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন। পরে তাকে জোর করে একটি সিএনজি অটোরিকশায় তোলার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় ছাত্রী বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার বিষয়টি অন্য শিক্ষার্থীদের নজরে এলে তারা দ্রুত প্রতিবাদ জানায় এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

একপর্যায়ে কোচিং সেন্টারের শিক্ষার্থীরা নসিবকে আটকে রাখে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে সেখানে আরও শিক্ষার্থী ও সাধারণ মানুষ জড়ো হন।

এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় ও অবিভাবকের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই ঘটনার পর এসব কোচিং সেন্টারগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আবারও গুরুত্বের সঙ্গে সামনে এসেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট