1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ তরুণ লেখক আতিকুর রহমান’র আরবে মুসাফির গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা , তরুণ প্রজন্মকে আলোকিত পথ দেখাতে বইপড়া ও পারিবারিক শিক্ষার বিকল্প নেই চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনো ও অনলাইন স্ক্যামিং আস্তানায় পুলিশের অভিযান: ৭০ বিদেশি নাগরিক আটক ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার

চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত দাওয়াতে খায়র ইজতিমা সম্পন্ন

  • সময় শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৬৬ পঠিত

 

মুহাম্মদ বোরহান উদ্দিন

আহলে বাইতের ভালোবাসার আড়ালে সাহাবায়ে কেরামের মর্যাদাহানির অপচেষ্টাকারীরা বাতিল, মুনাফিক- মুফতি সৈয়দ অছিয়র রহমান

আজ ১৩ জুন ২০২৬, শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং রেল গেইট সংলগ্ন কমিউনিটি সেন্টারে, গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত দাওয়াতে খায়র ইজতিমা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি মুফতি সৈয়দ অসিয়র রহমান তাঁর আলোচনায় বলেন, আহলে বাইতের ভালোবাসার আড়ালে ইদানীং সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কুৎসা রটনার ফাঁদ পাতা হয়েছে। খোলাফায়ে রাশেদার ক্রমধারা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি এবং মাওলা আলী (রা)’র খেলাফতের এই ধারাবাহিকতা অমান্যকারীরা আহলে সুন্নাত থেকে বিচ্যুত, বাতিল এবং মুনাফিক। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, হানাফি, শাফেঈ, মালেকী, হাম্বলি সব মাজহাবের ইমাম এবং ত্বরিকত সমূহের সব ইমাম এমনকি বিখ্যাত সূফিজনের সকলেই এই ক্রমধারারই সমর্থক এবং অনুসারী ছিলেন। সুতরাং এর বাইরে যাওয়া নি:সন্দেহে পথভ্রষ্টতা।

এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির সদস্য আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত প্রশ্নের উত্তর প্রদান করেন মুফতি কাজী মোহাম্মদ আবদুল ওয়াজেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব সাফা (সদস্য আনজুমান), চট্টগ্রাম উত্তরের আলহাজ্ব জামাল পাশা , অধ্যক্ষ মাওলানা আবদুল আউয়াল, ইঞ্জিনিয়ার নুরুল আমিন, গাজী লোকমান, মাওলানা নঈমুল হক নঈমী, আবু ইউসুফ চৌ,সেকান্দর চৌ,আলী আকবর মিরণ, চট্টগ্রাম দক্ষিণ জেলার মাওলানা ওবায়দুল হক হক্কানি, শেখ মোহাম্মদ সালাহউদ্দিন, নুরুল ইসলাম মুনশি, বায়েজিদ থানার আহবায়ক মাওলানা শেখ মোহাম্মদ আরিফুর রহমান, চট্টগ্রাম দক্ষিণের আলহাজ্ব মোহাম্মদ মোজাফফর।

বিষয় ভিত্তিক আলোচনা করেন অধ্যাপক সৈয়দ জালাল উদ্দীন আল আজহারী, আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা আবদুল মান্নান, পরিচালক মাওলানা আবুল হাশেম এবং স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার।

ইজতিমা আয়োজন কমিটির আহবায়ক মাওলানা এয়াসিন হোসাইন হায়দারীর সভাপতিত্বে এবং সচিব মাওলানা সৈয়দ মোহাম্মদ আবু সাঈদ ও মাওলানা মোহাম্মদ আবদুল খালেক সাহেবের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত এই ইজতিমায় গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম উত্তর জেলাধীন প্রতিটি সাংগঠনিক উপজেলার দায়িত্বশীল কর্মকর্তাসহ আওতাধীন ইউনিয়ন -ইউনিট স্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও মুয়াল্লিমগন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট