1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
টানা বৃষ্টিতে পটিয়াজুড়ে জলাবদ্ধতা,জনজীবনে দুর্ভোগ। চট্টগ্রামে টানা ভারী বর্ষণে স্থবির চট্টগ্রাম,২৪ ঘণ্টায় ৩৩১ মিমি বৃষ্টিপাতের রেকর্ড কালুরঘাট সেতু ইতিহাসের সাক্ষী, অবহেলারও প্রতীক: মোস্তানছিরুল হক চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হালদা নদী ও পরিবেশ গবেষণায় ‘Halda River & Environment Research Association (HERA)’ নামে সংগঠনের আত্মপ্রকাশ পটিয়ায় পুকুরে বিষ প্রয়োগ ৪ লক্ষাধিক টাকার মাছের পোনা নিধন দোষীদের আইনের আওতায় আনার দাবি। ভয়াবহ কিশোর গ্যাং এর হামলা ও মামলায় ভূমির প্রকৃত ওয়ারিশগণ – নেতৃত্বে কিশোর গ্যাং লিডার বাচ্চু । বোয়ালখালীতে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপন ক্বিরাতুল কুরআন মাদরাসায় অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল প্রস্তাবিত জামে মসজিদের ডিজাইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে টানা ভারী বর্ষণে স্থবির চট্টগ্রাম,২৪ ঘণ্টায় ৩৩১ মিমি বৃষ্টিপাতের রেকর্ড

  • সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩৬ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ স্টাফ রিপোর্টার

টানা অতিভারী বর্ষণে চট্টগ্রাম নগরের জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে অব্যাহত এই বৃষ্টিতে নগরের বিভিন্ন নিচু এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

আগ্রাবাদ, কাতালগঞ্জ, কাপাসগোলা, ফরিদার পাড়া, চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, হাটহাজারী, চকবাজারের তেলেপট্টি গলি এবং কাট্টলীর ঈশান মহাজন সড়কসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। অনেক বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে গৃহস্থালির মালামালেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারী বৃষ্টির কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক ও কর্মজীবী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গণপরিবহনের সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

পতেঙ্গা আবহাওয়া কার্যালয় জানিয়েছে, মৌসুমি নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে, ভারী বর্ষণে পাহাড়ি ঢল ও পাহাড়ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী এবং নিচু এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট