1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত। পটিয়া শাহ আমির উচ্চ বিদ্যালয়ের এডহক  কমিটির সভাপতি মফিজুর রহমান সংবর্ধিত সিএসসিআর-এ চরম গাফিলতি: মায়ের ইনজেকশন দেওয়া হলো নবজাতককে, শিশু আইসিইউতে, নার্স পলাতক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত। প্রিয়নবী রহমাতুল্লিল আলামীনের শৈশব ও কৈশোর জীবন -কায়মা জান্নাত বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী।

বাংলা ভাষা ও সাহিত্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান অনস্বীকার্য: জিয়া হাবীব আহসান

  • সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৫১ পঠিত

এম.এইচ সোহেল:

বহুভাষাবিদ, জ্ঞানতাপস, শিক্ষাবিদ, গবেষক ডক্টর মহম্মদ শহীদুল্লাহর বহুমাত্রিক অবদানের কারণেই বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বব্যাপী সমাদৃত। অভিযাত্রী পত্রিকার উদ্যোগে ভাষা,সাহিত্য ও সংস্কৃতিতে ভাষাবিদ জ্ঞানতাপস ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান শীর্ষ আলোচনা সভায় এসব কথা বলেন জিয়া হাবীব আহসান। ২২ জুলাই বুধবার চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অভিযাত্রী পত্রিকার উদ্যোগে ভাষাবিদ জ্ঞানতাপস ডক্টর মহম্মদ শহীদুল্লাহ’র ভাষা,সাহিত্য ও সংস্কৃতিতে অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এডভোকেট মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিমের উপস্থাপনায়, ইতিহাসবিদ সোহেল ফখরুদ-দীন এর সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন লেখক,কলামিস্ট,আইনবিদ,বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন(BHRF) এর মহাসচিব জিয়া হাবীব আহসান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক চৌধুরী খালিদ বিদ সরওয়ার (জনি), লেখক ও গবেষক মোঃ বেল্লাল উদ্দিন,রাষ্ট্র সংস্কার অন্দোলনের সহ-সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ,আয়কর আইনজীবী ও কলামিস্ট রশীদ আহমেদ চৌধুরী। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- আবৃত্তি শিল্পী সোমা মুৎসুদ্দি,আরো বক্তব্য রাখেন সিনিয়র আয়কর আইনজীবী আমির হোসেন,সংগঠক সাবরিনা আফরোজা, গবেষক ভাস্কর ডি. কে দাশ মামুন, সৃজনশীল প্রকাশ চট্টগ্রামের সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট নিলুফার ইয়াসমিন লাভলী, সাংবাদিক আসিফ ইকবাল,সাংস্কৃতিক কর্মী সজল দাশ,সাংবাদিক সাইফ আনোয়ারুল আজিম, সংগঠক নাইম হোসেন। আবৃত্তি করেন কবি আলমগীর হোসাইন,কবি অশেষ দাশ গুপ্ত, অয়ন চক্রর্বতী, এম.মনজুরুল ইসলাম মানিক,গান পরিবেশন করেন নজরুল হোসেন শুকিয়া ও সঞ্জিতা বিশ্বাস,আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সেলিমা খানম, আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম পাটওয়ারী,অধ্যাপক অর্ণনা বিশ্বাস, আয়কর আইনজীবী সুভাষ বোস,সংগঠক বিবি ফাতেমা,সংগঠক নুরনাহার আক্তার নুপুর সহ আরো অনেকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট