1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী। মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এনইএইচআরএফ চট্টগ্রাম জেলা কমিটি পুনর্গঠন: লায়ন ফারুক সভাপতি, মমিনুল হক সাধারণ সম্পাদক পটিয়াতে প্রত্যয়ের মাস ব্যাপী বিতর্ক কর্মশালার সমাবর্তন অনুষ্ঠান চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আছিফ-জাহাঙ্গীর পরিষদ খুলশীতে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মরদেহ উদ্ধার, গলায় দাগ ঘিরে রহস্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির সংবাদ সম্মেলন। ভূজপুরে ইসলামী ছাত্রসমাজের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্মৃতির আয়নায় বিটিভির লাল-সবুজ লোগো – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

এনইএইচআরএফ চট্টগ্রাম জেলা কমিটি পুনর্গঠন: লায়ন ফারুক সভাপতি, মমিনুল হক সাধারণ সম্পাদক

  • সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ পঠিত

 

পরিবেশ ও মানবাধিকার রক্ষায় নিয়োজিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত (নিবন্ধন নং:সি.এইচ.এস-৫৮৫) সংগঠন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন (এনইএইচআরএফ)-এর চট্টগ্রাম জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। ২০২৬-২০২৯ মেয়াদের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। কমিটি অনুমোদন উপলক্ষে গতকাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদুল আজিজ। নবগঠিত কমিটিতে লায়ন মোহাম্মদ ফারুক আহাম্মদকে সভাপতি, মমিনুল হক খোকনকে সাধারণ সম্পাদক এবং লায়ন মো. জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক লায়ন মো. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামের পরিবেশ রক্ষা ও সাধারণ মানুষের মানবাধিকার নিশ্চিত করতে এনইএইচআরএফ ইতোমধ্যে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। সংগঠনের কার্যক্রম আরও বেগবান ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদুল আজিজ বলেন, চট্টগ্রামে পরিবেশ রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত এ কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আরও এগিয়ে নেবে। নবনির্বাচিত সভাপতি লায়ন মোহাম্মদ ফারুক আহাম্মদ ও সাধারণ সম্পাদক মমিনুল হক খোকন বলেন, চট্টগ্রামের পরিবেশগত বিপর্যয় রোধ এবং মানুষের মৌলিক মানবাধিকার রক্ষায় তারা টিমওয়ার্কের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। দায়িত্ব প্রদানের জন্য তারা প্রতিষ্ঠাতা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট