1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার

  • সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ পঠিত

 

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্য হলেন মো. সোহাগ (২৪)। এ সময় তার কাছ থেকে দুটি রামদা, একটি ছুরি ও একটি লোহার সাবল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহাগ ভোলা জেলার চরফ্যাশন থানার ওসমানগঞ্জ এলাকার নুরুল ইসলাম মাঝির ছেলে। বর্তমানে তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকার কবির সওদাগরের বাড়িতে বসবাস করতেন।

পটিয়া থানার রাত্রিকালীন মোবাইল-১০ ডিউটিতে থাকা এসআই মো. মাহমুদুল হাসান, পিপিএম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শান্তিরহাট বাজার এলাকায় কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি সিএনজি অটোরিকশায় অবস্থান করছে। তারা আশপাশের এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে স্থানীয়দের সহায়তায় আল মক্কা ফার্নিচার মাঠের সামনে মহাসড়ক থেকে সোহাগকে একটি সিএনজিসহ আটক করা হয়।

পুলিশের দাবি, আটক সোহাগের সঙ্গে থাকা সিএনজিতে তল্লাশি চালিয়ে ৯১ দশমিক ৫ সেন্টিমিটার ও ৯১ সেন্টিমিটার দৈর্ঘ্যের কাঠের বাটযুক্ত দুটি রামদা, ৪৭ দশমিক ৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি কাঠের বাটযুক্ত ছুরি এবং ১০৪ দশমিক ৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি লোহার সাবল উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত আরও চারজনসহ অজ্ঞাতনামা ৪-৫ জন একটি পৃথক সিএনজি অটোরিকশায় পালিয়ে যায়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পটিয়া থানায় মামলা নম্বর-১৫, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার সোহাগকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট