1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন

  • সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ পঠিত

 

সেবার অঙ্গীকার, নেতৃত্বের ধারাবাহিকতা ও মানবকল্যাণের প্রত্যয়কে সামনে রেখে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস ও লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ, কাউন্সিল চেয়ারপার্সন ও ডিজি টিম রিসেপশন এবং চার্টার সেলিব্রেশন।

নগরীর সিএলএফের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে আয়োজিত এ অনুষ্ঠানে লায়ন্স ও লিও ক্লাবের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, ক্লাব নেতারা, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা এবং সদস্যরা অংশ নেন। বর্ণাঢ্য এ আয়োজন ঘিরে লায়ন্স-লিও ক্লাব পরিবারের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫-এর সম্মানিত কাউন্সিল চেয়ারপার্সন এবং ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর আইপিডিজি লায়ন মোঃ মোসলেহউদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর গর্ব ও ‘কমিটমেন্ট কল’-এর প্রবক্তা লায়ন মোঃ কামরুজ্জামান লিটন এমজেএফ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোঃ আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএমজেএফ এবং কেবিনেট সেক্রেটারি লায়ন মোঃ বেলাল উদ্দিন চৌধুরী এমজেএফ।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের চার্টার সেবা বর্ষ (২০২৩-২৪)-এর গভর্নর ও বর্তমান পিডিজি লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ। তাঁর উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে এবং ক্লাব নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোঃ মুসা এমজেএফ, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোঃ হেলাল উদ্দিন আহমেদ এলসিআইএফ কোর্ডিনেটর লায়ন এডভোকেট নুরুল ইসলাম সহ ডিজি অ্যাসাইনমেন্টের নেতৃবৃন্দ, সিনিয়র গভর্নর অ্যাডভাইজর, গভর্নর অ্যাডভাইজর, আরসি হেডকোয়ার্টার, আরসি অ্যাডমিন, রিজিয়ন-১, রিজিয়ন ও জোন কনসার্ন, লিও ক্লাব চেয়ারম্যান, লিও ইয়ুথ এক্সচেঞ্জ, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং লিও ডিস্ট্রিক্ট টিমের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের দুই পর্বে সভাপতিত্ব করেন লায়ন মোঃ মনির হোসেন পাটোয়ারী ও লায়ন মোঃ নুরুল আলম।

এ সময় লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের সদস্যদের মধ্যে লায়ন আহমেদ নুর, লায়ন ফোরকান উদ্দিন, লায়ন স্বপ্না আক্তার, লায়ন জসিম উদ্দিন, লায়ন নিজাম উদ্দিন, লায়ন ফরহাদুল হাসান মোস্তফা, লায়ন ইব্রাহিম বাপ্পি, লায়ন মোঃ ফারুক, লায়ন নাসির উদ্দিন, লায়ন ডা. দিদার হোসেন, লায়ন সাইফুর রহমান, লায়ন খালেদা আক্তার পিংকি, লায়ন খালেদা আফরোজ, লায়ন আশ্রাফুল আলম ভূঁইয়া, লায়ন রানী আক্তার, লায়ন রেশমা রহমান, লায়ন সৈয়দ ইয়াছিন, কাজী নিজাম উদ্দিন, লায়ন মোঃ সেলিম ও লায়ন অসিম কুমারসহ নবাগত লায়নবৃন্দ উপস্থিত ছিলেন।

পাশাপাশি লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের লিও রাহুল দাস, লিও রাহাতসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের লিও নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবসেবাই লায়ন্স আন্দোলনের মূল লক্ষ্য। সমাজের কম সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর বিভিন্ন ক্লাব যে ভূমিকা রেখে চলেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর বিভিন্ন সেবামূলক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে বক্তারা বলেন, নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে সেবার পরিধি আরও বিস্তৃত করতে হবে।

তারা আরও বলেন, নেতৃত্ব পরিবর্তন মানেই দায়িত্বের পরিবর্তন নয়; বরং নতুন নেতৃত্বের হাত ধরে মানবসেবার কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার নতুন সুযোগ সৃষ্টি হয়। লায়ন্স ও লিও সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

চার্জ হস্তান্তর-গ্রহণের মধ্য দিয়ে নতুন নেতৃত্বকে দায়িত্ব অর্পণ এবং পুরোনো নেতৃত্বের কার্যক্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে লায়ন্স ও লিওদের মূলমন্ত্রকে সামনে রেখে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষপর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। লায়ন্স ও লিও পরিবারের সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ আয়োজনের সমাপ্তি ঘটে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট