1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুর অভিযোগ চট্টগ্রামে CREATIVE IT INSTITUTE-এ ভিডিও এডিটিং কোর্স ব্যাচ-২৬০২ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, চট্টগ্রামের সাংগঠনিক দায়িত্বে এ এস এম সুজা উদ্দিন পটিয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে শারদীয় দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার ফটিকছড়িতে চা বাগানে টিলা কেটে মাটি ভরাটের অভিযোগ বোয়ালখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১, উদ্ধার ৯১৫০ পিস পূর্বাশার আলো’র ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, ” আলোকিত মানুষ ছাড়া কখনো আলোকিত ভোর আসে না।” বোয়ালখালীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গ্রেপ্তার ৩

পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন

  • সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮৬ পঠিত

 

রাউজান উপজেলাধীন ঐতিহ্যবাহী পশ্চিম আবুরখীল অজন্তা বিহারে ত্রৈ-মাসিক বর্ষাব্রত পালন উপলক্ষে পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও সদ্ধর্মদেশনা অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। অজন্তা বিহারের অধ্যক্ষ মৈত্রীবারিধি পরমানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান সদ্ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন বাঙ্গালহালিয়া নন্দবংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রখ্যাত বিদর্শনাচার্য নন্দবংশ মহাথের। উদ্বোধক ছিলেন পরিষদের প্রাক্তন সভাপতি ও বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য রুপম মুৎসুদ্দী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কীর্তনিয়া ও সমাজসেবক নেপাল বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন পরিষদের সভাপতি প্রকৌশলী রাহুল বড়ুয়া।

শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক সিপাল বড়ুয়া ও পশ্চিম আবুরখীল অজন্তা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সরোজ বড়ুয়া সাজু। ধন্যবাদ জ্ঞাপন করেন ঊর্ধ্বতন সভাপতি রিমন বড়ুয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাহিত্য সম্পাদক টিনা বড়ুয়া। এ সময় পরিষদের বিভিন্ন কর্মকর্তা, সদস্য এবং বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ দোলক বড়ুয়া, আকাশ বড়ুয়া, হিরো বড়ুয়া মুন্না, সবুজ বড়ুয়া, ধ্রুব বড়ুয়া, প্রিয়ন্ত বড়ুয়া, অভি তালুকদার, ইমেল বড়ুয়া, প্রমিত মুৎসুদ্দী, অনিক বড়ুয়া, রাজীব তালুকদার, উজ্জল বড়ুয়া, অনিল বড়ুয়া, সমাপ্তি তালুকদার, নিশীথা বড়ুয়া, সুপ্তরাজ বড়ুয়া, সুমেধ বড়ুয়া সান, আপন বড়ুয়া ও জোতিষ তালুকদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

ধর্মানুষ্ঠান শেষে বিহার ও জাগৃতি পরিষদের আঙ্গিনায় শতাধিক ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, বুদ্ধের অহিংসা, মৈত্রী ও করুণার বাণী ধারণ করে পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। ধর্মচর্চার পাশাপাশি বৃক্ষরোপণকে পুণ্যকর্ম ও মানবকল্যাণের অংশ হিসেবে উল্লেখ করে তাঁরা সবুজ, নির্মল ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট