1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত বোয়ালখালী প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পটিয়া শেভরনে চিকিৎসায় অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ PHP Family-এর চার সদস্য এবার কূটনীতিতে পটিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের আলোচনা সভা অনুষ্ঠিত উত্তর মাদার্শায় ৪৮তম ঈদে মিলাদুন্নবী (সা.) ও সুন্নী সম্মেলন অনুষ্ঠিত সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন হেভেন সিটি শপিং মল এ টটস হেভেন এর অনুষ্ঠানিক যাত্রা চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান

চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান

  • সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ পঠিত

 

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার, নারীবান্ধব কর্মপরিবেশ এবং শ্রম আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে।

চট্টগ্রাম সিএসও হাবের উদ্যোগে এবং ব্রাইট বাংলাদেশ ফোরাম ও অ্যাকশনএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে, “Supporting the Unity and Sustainability of Civil Society Organizations (CSOs) to Uphold Human Rights, National Integrity and Rule of Law in Bangladesh (SUSHIL)” প্রকল্পের আওতায় আজ রবিবার ১৩ সেপ্টেম্বর আয়োজিত এক অংশীজন সভায় এ আহ্বান জানানো হয়। সুশীল প্রকল্পটি নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার, জবাবদিহিতা ও নীতিগত সংলাপে অংশগ্রহণ জোরদারে কাজ করছে।

সভায় সুশীল প্রকল্পের আওতায় ৩০টি পোশাক কারখানা ও ২০০ জন নারী শ্রমিকের অংশগ্রহণে পরিচালিত মূল্যায়নের ফলাফল তুলে ধরা হয়। এতে ২০টি কারখানাকে নিয়ম-অনুগত এবং ১০টিকে নিয়ম-অনুগত নয় হিসেবে চিহ্নিত করা হয়।

আলোচনায় নারী শ্রমিকদের নিয়োগপত্র, মাতৃত্বকালীন অধিকার, ব্রেস্টফিডিং কর্ণার, নারী-পুরুষের পৃথক ও স্বাস্থ্যসম্মত শৌচাগার, পরিচ্ছন্নতা, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং নিরাপদ অভিযোগ জানানোর ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, নিয়ম-অনুগততা শুধু কাগজপত্র বা পরিদর্শনের বিষয় নয়; একজন শ্রমিক বাস্তবে কী ধরনের কর্মপরিবেশ পাচ্ছেন, সেটিও এর গুরুত্বপূর্ণ মাপকাঠি। নিয়ম-অনুগত নয় এমন কারখানাগুলোর জন্য সময়সীমাবদ্ধ সংশোধনী কর্মপরিকল্পনা গ্রহণ এবং পরবর্তী সময়ে তা যাচাই করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বিজিএমইএর উপদেষ্টা এ. এম. মাহবুব চৌধুরী, বিজিএমইএ চট্টগ্রামের পরিচালক মো. সাইফুল্লাহ মনসুর, এখন টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক কাজী মাহফুজুল হক, শিল্প পুলিশ-৩-এর পুলিশ পরিদর্শক শিল্পী রাণী দেবনাথ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক কুসুম আকতার সোমা, ব্রাইট বাংলাদেশ ফোরামের ব্যবস্থাপক রিদুয়ানুল হাকীম রিয়াদ, বিজিএমইএর জ্যেষ্ঠ নির্বাহী মো. মোজাম্মেল হক চৌধুরী এবং চট্টগ্রাম সিএসও হাবের উপদেষ্টা ও চট্টলার কণ্ঠ পত্রিকার সম্পাদক কমল চক্রবর্তী বক্তব্য রাখেন।

সভায় সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া এবং সভা পরিচালনা করেন চট্টগ্রাম সিএসও হাবের সভাপতি মো. আদনানুর রহমান।

সভা থেকে নিয়ম-অনুগত নয় এমন কারখানাগুলোর জন্য সংশোধনী কর্মপরিকল্পনা, শ্রমিকের নিয়োগপত্র নিশ্চিতকরণ, নারীবান্ধব কর্মপরিবেশ, মাতৃত্ব ও শিশুকে বুকের দুধ খাওয়ানোর সুবিধা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, নিরাপদ অভিযোগ ব্যবস্থা এবং ৯০ দিনের মধ্যে অগ্রগতি পর্যালোচনার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, বাংলাদেশের পোশাকশিল্পের টেকসই প্রতিযোগিতা শুধু উৎপাদন ব্যয়ের ওপর নয়, শ্রমিকের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, উৎপাদনশীলতা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার সক্ষমতার ওপরও নির্ভরশীল।

সভায় অভিন্নভাবে বলা হয়, “নিয়ম-অনুগততা শুধু পরিদর্শনের দিনে নয়, একজন শ্রমিকের প্রতিদিনের কর্মজীবনে দৃশ্যমান হতে হবে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট