1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সাংবাদিক সংস্থা (জে,এস,এস,) চট্টগ্রাম মহানগরীর প্রথম সভা অনুষ্ঠিত বিলুপ্ত র‍্যাব, যাত্রা শুরু এসআরবির সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন। নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি খণ্ডিত মরদেহ চট্টগ্রামের চিকিৎসা শিক্ষাঙ্গনে নারী নেতৃত্বের এক উজ্জ্বল নাম অধ্যাপক ডা. কামরুন নেসা (রুনা) খেজুর গাছ প্রতীক নিয়ে সভাপতি প্রার্থী আলহাজ্ব মো: আবুল কাশেমের নির্বাচনী গণসংযোগ শিক্ষা ও গবেষণায় চবি আরবি বিভাগের প্রাক্তন শিক্ষকদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে -চবি উপাচার্য জেলা প্রশাসকের মতবিনিময় পটিয়ায় অর্ধশতাধিক প্রান্তিক জনগোষ্ঠী পেল উপজেলা প্রশাসনের সহায়তা চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান সাতকানিয়ায় দিনব্যাপী ‘দায়িত্বশীল তারবিয়াত ও হুফ্ফাজ সম্মেলন–২০২৬’ সম্পন্ন

জাতীয় সাংবাদিক সংস্থা (জে,এস,এস,) চট্টগ্রাম মহানগরীর প্রথম সভা অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ পঠিত

দেশের কল্যাণে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর সাংবাদিকদের আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

আজ বিকেল ৬ ঘঠিকার সময় জাতীয় সাংবাদিক সংস্থা (জে,এস,এস,) চট্টগ্রাম মহানগরীর প্রথম সভা আগ্রাবাদ সৌদি – বাংলা হোটেলের কনফারেন্স রুমে সংগঠনের সভাপতি এস, এম,আহসানুল কবির চৌধুরী (টিটু) ‘ র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় কোরান তেলওয়াত করেন আবদুল আজিজ, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এস,এম,আজিজ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ- সভাপতি যথাক্রমে কবি, প্রাবন্ধিক,কামরুল ইসলাম, ইন্জিনিয়ার মাজেদুল আলম, আমিনুল হক রিপন, বিল্লাল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আপন, সাংগঠনিক সম্পাদক ফরহাদুল হাসান মোস্তফা প্রমূখ।

এ সময় অন্যান্যদের উপস্থিত সিনিয়র সহ- সভাপতি জাফরুল ইসলাম জাফর, যুগ্ন সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম, এনাম হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক, মোঃ ইব্রাহিম , জামাল উদ্দিন, আবদুল আজিজ, কাজী গোলাম সরোয়ার, শহিদুর ইসলাম, মামুনুর রশীদ, বিধান ঘোষ,কামরুজ্জামান, মোঃ আসাদ উল্লাহ প্রমূখ নেতৃবৃন্দ। সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েআলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তৃতাদের কথাই যে বিষয় গুলো উঠে এসেছে তা হল আমাকে আমার লেখনীর মাধ্যমে প্রমান করতে হবে আমি একজন পেশাদার সাংবাদিক। আমাদের লেখনীর মাধ্যমে প্রতীয়মান হতে হবে ১৯৮২ সালে মরহুম আলতাফ হোসেন স্যার প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা ১৬০০০ (ষোল) হাজারের ও অধিক সাংবাদিক নিয়ে আজ দেশের ৬৪ টি জেলা,উপজেলা,মহানগর, বিভাগ পেরিয়ে আজ বিশ্বের ২৬ দেশে ও বিস্তৃত। এই সংগঠনের সুনাম, ঐতিহ্য ধরে রাখার জন্য সবাই কে কাঁধে কাঁদ মিলিয়ে একযোগে কাজ করতে হবে, তৃনমুল মূল থেকে সাংবাদিক সৃষ্টি করতে হবে,পেশাদার সাংবাদিক সৃষ্টির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। সভায় জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরী অভিষেক জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজনের জন্য সংগঠনের সিনিয়র সহ- সভাপতি, কবি প্রাবন্ধিক মোঃ কামরুল ইসলাম কে আহবায়ক, সিনিয়র সহ- সভাপতি আমিনুল হক রিপন কে সদস্য সচিব, মোঃ জাহাঙ্গীর আলম আপন কে অর্থ সম্পাদক করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি সংগঠন হইতে আরো যোগ্য সাংবাদিকদের নিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠন করবে। সভায় ইন্জিনিয়ার মাজেদুল আলম, মোঃ জাফরুল ইসলাম, মোঃ বিল্লাল হোসেনের সমন্বয়ে অতি দ্রুত সংগঠনের অস্থায়ী অফিস ভাড়া নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আর কোন আলোচ্য সূচি না থাকায় অদ্যকার সভার সভাপতি উপস্থিত সকল সংগঠনের নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট