1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম

  • সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ পঠিত

 

চকরিয়া, ২২ সেপ্টেম্বর ২০২৬: স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিবেশকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। পার্কভিউ হসপিটালের হাউজকিপিং বিভাগের ২১ জন কর্মী এ কার্যক্রমে অংশ নেন।

পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে হাসপাতালের বিভিন্ন অংশের ময়লা-আবর্জনা অপসারণ, প্রয়োজনীয় স্থান পরিষ্কার এবং সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ উদ্যোগে সহযোগিতা করেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মিসকাত উদ্দীন আহমদ। তারা পার্কভিউ হসপিটালের সামাজিক দায়বদ্ধতামূলক এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

দিনব্যাপী এ আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, নার্স, মিডওয়াইফ, ফিজিওথেরাপিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্ন ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।

পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিমের পরিকল্পনায় এবং মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলামের দিকনির্দেশনা ও সহযোগিতায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

এ সময় পার্কভিউ হসপিটালের মার্কেটিং সহকারী ম্যানেজার নেজাম উদ্দীন অফিসার তালুকদার মশিউর রহমান এবং হাউজকিপিং অফিসার মোঃ আরিফ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট