1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুকন্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের নজরুল বর্ষ পালন। বাঙালী জাতীয় সত্ত্বার অবিচ্ছেদ্য অংশ শেরে বাংলা একে ফজলুল হক- তসলিম উদ্দীন রানা বোয়ালখালীতে সাড়ে ৬ হাজার গাছ রোপণ বোয়ালখালীতে মাদক বিক্রির দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: ভূজপুরে ফলজ গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান শিপন বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র লাল বড়ুয়া পরলোকে দুবাইয়ে সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সৃজনে সাফল্যে ৩৯ পেরিয়ে চার দশকে চট্টল স্লোগানে চট্টল থিয়েটার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আহলা দরবার শরীফ ইসলাম মওলা (ক.)-এর ৪৪তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা “সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে” — চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম

বোয়ালখালীতে সাড়ে ৬ হাজার গাছ রোপণ

  • সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৭ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সাড়ে ৬ হাজার গাছ রোপণ কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিয়ার উদ্যোগে জেলাজুড়ে এক লাখ গাছ রোপণ করা হবে। এরই অংশ হিসেবে বোয়ালখালীতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তারই অংশ হিসেবে শ্রীপুর -খরণদ্বীপ ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ৮ নম্বর শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান চৌধুরী।
এসময় ইউপি সদস্য প্রদীপ সূত্রধর, মোহাম্মদ হোসাইন, সংরক্ষিত নারী সদস্য রাবেয়া আকতার রাবু ও ছায়রা খাতুন এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিন্টু দত্তসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপণ করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে ভূমিকা রাখবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট