1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ৪১ সিআইপিকে সংবর্ধনা মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা। এনআরবি সিআইপি সম্মাননা পেলেন পটিয়ার হাজী মুহাম্মদ আবুল বশর লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে সনদ পেলেন এম.এইচ.সোহেল বোয়ালখালীতে মসজিদের মাইকের মেশিন চুরি আগাম দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: ডা. শাহাদাত চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে স্পেলিং বি ও স্টোরি টেলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে যোগ দিতে পোল্যান্ড সফরে অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো

মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা।

  • সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২১ পঠিত

 

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
মানবিক মূল্যবোধ, সামাজিক উন্নয়ন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং যুব সমাজকে সুস্থ ও মানবিক কাজে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক সংগঠন ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর মিরসরাই উপজেলা শাখার ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের প্রকাশিত কমিটির তালিকায় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সমাজকর্মী মুহাম্মদ আব্দুল্লাহ বাবলু এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তরুণ উদ্যোক্তা মোঃ তানভীর হোসেন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর, যুব ও ক্রীড়া সম্পাদক নেহার উদ্দিন তুহিন, দপ্তর সম্পাদক ও অতিরিক্ত দায়িত্বে অর্থ সম্পাদক মোঃ শাফায়াতুল্লাহ সানি, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক তাসফিয়া, আইন বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম এবং ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসিফ উদ্দিন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ শাহাদাত হোসেন ও তাওসিফ নাজিউর।

সংগঠনটির মূল লক্ষ্য হলো সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতা সংগ্রহ, জরুরি অক্সিজেন সেবা, শিক্ষা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, মাদকবিরোধী সচেতনতা তৈরি এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করা।

নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের গঠনতন্ত্র ও নিয়মনীতি অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

সংগঠনটির পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, পরিচালক মোক্তার হোসাইন সাইমন এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক আনাসের অনুমোদনক্রমে কমিটিটি প্রকাশ করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এটি একটি সরকারি নিবন্ধিত অরাজনৈতিক সামাজিক সংগঠন, ঢাকা,চট্টগ্রাম,কক্সবাজার, সহ দেশের বিভিন্ন স্থানে আদর্শ ছাত্র ও যুব সমাজের কমিটি রয়েছে, মানবতার কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য ও অঙ্গীকার।

নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সংশ্লিষ্টরা। একই সঙ্গে আগামী দিনে মিরসরাই উপজেলার মানুষের কল্যাণে আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট