1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার” চমেকে স্যান্ডরের ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখার দাবি, কিডনি রোগীদের সংবাদ সম্মেলন- ঝুঁকিতে ২৭৬ কিডনি রোগী সপ্তম বর্ষে দৈনিক চট্টগ্রামের খবর: আস্থা, ভালোবাসা ও স্বপ্নের এক নিরন্তর পথচলা সুকন্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের নজরুল বর্ষ পালন। বাঙালী জাতীয় সত্ত্বার অবিচ্ছেদ্য অংশ শেরে বাংলা একে ফজলুল হক- তসলিম উদ্দীন রানা বোয়ালখালীতে সাড়ে ৬ হাজার গাছ রোপণ

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামকে রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের অক্সিজেন সিলিন্ডার প্রদান

  • সময় রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৯৩০ পঠিত

করোনা ভাইরাস পরিস্থিতিতে কোভিড পজিটিভ ও নন কোভিডসহ জনসাধারণের পাশে অক্সিজেন সেবা কার্যক্রম চলমান রেখেছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। ফোন করলেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হবে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের দক্ষ ও প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের সার্বিক তত্ত্বাবধাণে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে অক্সিজেন সেবা কার্যক্রম আরো বেগবান করার লক্ষ্যে আজ ১৮ এপ্রিল নগরীর আন্দরকিল্লাস্থ যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের পক্ষ থেকে ৩টি অক্সিজেন সিলিন্ডার যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামকে প্রদান করেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার।

এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের প্রাক্তন কার্যকরী পর্ষদ সদস্য ও প্রাক্তন যুব প্রধান কাজী তৌফিকুল আজম, সিটির ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মোঃ ইফতেকার হোসেন ইমু, সাংগঠনিক বিভাগীয় প্রধান তানভীর আহমেদ চৌধুরী মাহিন, রক্ত বিভাগীয় প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দ ও কোভিড ১৯ চলাকালীন সময়ে অক্সিজেন সরবরাহ কাজে নিয়োজিত থাকবে যুব স্বেচ্ছাসেবকরা। চট্টগ্রাম মহানগরীর যেকোনো এলাকা থেকে ০১৮৬৩৩৪৮১৬২, ০১৮১৪৮৩১৮৩৭ নম্বরে ফোন করলে তাৎক্ষণিকভাবে রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট