1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পটিয়া ৯৪ এর ফ্যামিলি মিলন মেলা ও মেজবান উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন

  • সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৫৪১ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
শনিবার উপজেলার গাজী কনভেনশন সেন্টারে বৃহত্তর পটিয়ার ৯৪ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ কারীদের গঠিত পটিয়া ৯৪ এর ফ্যামিলি মিলনমেলা ও মেজবান এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মিলনমেলা ও মেজবান কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম’র সভাপতিত্বে ও সদস্য সচিব এড. হোসেন রানার’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শাকিলুর রহমান, লায়ন আবু ছালেহ্, ফোরকান বাবু, এড ফোরকান ইসলাম, মীর মোহাম্মদ রাসেল, মীর সাইফুর রহমান, ফারুক হোসেন, আসাদ সিদ্দিকী, আবদুল কাদের, শাহজাহান, সাইফুল ইসলাম, হাবিব উল্লাহ বাবুল, মোঃ হেলাল, দিদারুল আলম, জাহাঙ্গীর আলম, মোঃ আলমগীর, শাহাবুদ্দিন চৌধুরী, মহিউদ্দিন, ফখরুল ইসলাম, মফিজ উদ্দিন, আবদুল হান্নান, নুরুর রহমান, খোরশেদ, আবদুল মন্নান প্রমুখ।
সভায় আগামী ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ইংরেজি নগরীর সি ওয়ার্ল্ডে এক হাজার বন্ধু সমাগমে মিলন মেলা ও মেজবান করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। পটিয়া ৯৪ এর আয়োজনে এই মিলনমেলায় দেশে ও বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল বন্ধু পরিবার সহ অংশ নিতে পারবে। এরই প্রেক্ষিতে সকল বন্ধুদের কাছে মিলন মেলার সংবাদ পৌঁছে দেওয়ার আহবান জানান আহ্বায়ক শফিকুল ইসলাম।  একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য  সকল বন্ধুদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন সদস্য সচিব এড. হোসেন রানা। সভা পরবর্তী নৈশ ভোজের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট