1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আজ ২৯ সেপ্টেম্বর সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে

বাঁশখালীতে নিরাপদ সড়ক নিশ্চিত করণের দাবিতে জেলাপ্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

  • সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০৬ পঠিত

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা। চলতি সাপ্তাহেও বাস- সিএনজির মুখোমুখিতে মর্মান্তিক মৃত্যু হয়। অনেকের অঙ্গহানি এবং পঙ্গুত্ব জীবন যাপন করছে। ছাত্রলীগ নেতা তানবীর সিকদার, আবু বকর, সাইমুন, ছোটন, আবদুর রহমান, শিহাব উদ্দিন এবং অগ্ররাজ সিকদার মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। এতে আমরা শোকাহত। এই গুরুত্বপূর্ণ সড়কের পাশে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে যেখানে হাজারো কোমলমতি শিক্ষার্থী অধ্যায়ন করছে। তাছাড়া উক্ত সড়কে দৈনিক হাজার হাজার মানুষ যাতায়াত করে। যাদের জীবন হুমকির মুখে। কাজেই বাঁশখালীতে লাগামহীন সড়ক দুর্ঘটনারোধ এবং নিরাপদ সড়ক চাই দাবীতে স্বেচ্ছাসেবী, সামাজিক এবং জনকল্যাণমুলক সংগঠন একুশে ফাউন্ডেশন থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শামিম উল্লাহ আদিল, সমাজসেবক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের প্রাক্তন সহ-সভাপতি, মোঃ এরশাদুর রহমান চৌধুরী, জমির উদ্দিন সরকার প্রমুখ।

উল্লেখ্য, বাঁশখালীতে নিরাপদ সড়ক নিশ্চিত করণে ইতিপূর্বে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বরাবরও অনুলিপি প্রদান করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট