1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আলোকিত সমাজগঠনের এক নীরব স্থপতি- হযরত আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ (রহ) -সৈয়দ মিয়া হাসান রেডিসন ব্লু-তে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ ও ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সম্পন্ন চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল পরিদর্শনে উর্ধতন কর্মকর্তারা সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড় দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার দীপেন দেওয়ান চন্দনাইশে গৃহবধূ মুক্তার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন উন্নয়নের পথে এগিয়ে যেতে হলে বিভেদ নয়, সম্মিলিত প্রচেষ্টা হতে হবে – এরশাদ উল্লাহ এমপি ইদের আগে সরকারি বেতন দ্রুত দেওয়ার ঘোষণা দুবাইয়ের ক্রাউন প্রিন্সের শিক্ষা ও মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ। সীতাকুন্ডে অভিযানে জাল জব্দ

২ বছরের সাজাপ্রাপ্ত প্রতারণা মামলার আসামি কারাগারে

  • সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৪ পঠিত

পলাশ সেন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় প্রতারণা মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল উদ্দিন মোহাম্মদ ইউসুফ প্রকাশ ইউসুফ ছালে (৬৯) কে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ নং চট্টগ্রাম আদালতের বিচারক কাজী শরীফ উদ্দিনের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। জামাল উদ্দিন মোহাম্মদ ইউসুফ প্রকাশ ইউসুফ ছালেহ (৬৯) চন্দনাইশের উত্তর কেশুয়া ২ নং ওয়ার্ডের মৃত হাজ্বী ছালেহ আহামদের ছেলে। মামলার বাদি পক্ষের আইনজীবী সৈয়দ মোহাম্মদ ইমরান খান জানিয়েছেন, ২০২১ সালের ৩০ শে জুন আসামির বিরুদ্ধে বাদি মো: জানে আলম বিজ্ঞ আদালতে প্রতারণা মামলা (সিআর মামলা নং-১১৫১/২১) দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন এবং ৩ জন সাক্ষি প্রমান গ্রহণের ভিত্তিতে আদালত গত ৩০-০৮-২০২৩ ইং তারিখে রায় দিয়ে আসামিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড কার্যকর করেন। তখন থেকেই আসামি ইউসুফ পলাতক থাকে। পরবর্তীতে বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি আত্মসমর্পণ করতে গেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফ উদ্দিন জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।মামলার বাদি মো: জানে আলম বিজ্ঞ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, কয়েক বছর আগে ইউসুফের সাথে আমার ব্যবসায়ীক লেনদেন হয়। একপর্যায়ে সে আমার সাথে প্রতারণা করলে আমি আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করি। ২ বছর মামলার আইনি প্রক্রিয়া শেষে আদালত তাকে গ্রেফতারী ওয়ারেন্ট দেয়। এতদিন সে পলাতক ছিলো। আজকে হাজিরা দিতে আসলে আদালত তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। মামলার বাদি মো: জানে আলম চন্দনাইশ উপজেলার একই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা। পেশাগত কারণে তিনি চট্টগ্রাম শহরে বসবাস করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট