1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ‍্যে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইউকে’র উদ্যোগে ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত গুম-অপহরণের ‘নাটক’ ও নারী নির্যাতনের অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল, ৫ থানায় ওসিসহ ৮ কর্মকর্তার বদলি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর উদ্যোগে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিসিএম আই শ্রোতার আসরে প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীকে স্মরণ। পটিয়া আলমদার পাড়ায় মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে তিন কন্যার বিয়েতে আর্থিক অনুদান। ২৫ বছর ধরে কলা বিক্রি করে পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধি নাছির। আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি পটিয়ায় গ্রেফতার। পটিয়ার খরনায় বাড়ির ছাদে আঙ্গুর ও ডালিম চাষে সফলতা এম আজিজের। পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার

মা – মোহাম্মদ আব্দুল হাকীম (খাজা হাবীব)

  • সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৫৪৮ পঠিত

মা

রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকীম (খাজা হাবীব)

প্রতি দিবসে মা জননীকে
ভালবাসার দিন
কেমন করে শোধ করবো
মা জননীর ঋণ!

গর্ভে ছিলাম দশমাস দশদিন
তারই ‘নিবিড় ঘরে’,
দুধ খেয়েছি দুই বছর
মায়ের বুকে ভর করে।

প্রসব বেদনায় কাতর ছিল
সবার আম্মাজান,
সন্তানের সুন্দর মুখটি দেখে
জুড়াল তার প্রাণ।

ভাত-কাপড়ের কষ্ট দেয়নি
বুঝতে দেয়নি অভাব,
নিজের সুখ বিলিয়ে দেওয়া
এটাই মায়ের স্বভাব।

সুখ-শান্তিতে বেড়ে ওঠি মোরা
মায়ের মমতায়,
দুঃখ-কষ্টে দিন কাটলেও তার
বিরক্তিবোধ নাই।

সবাই মাকে সেবা করি মোরা
সারাজীবন ধরি,
শোধ হবে না তবু মায়ের
ঋণের কানাকড়ি।

বৃদ্ধকালে যত্ন নিব মাকে
অতিস্নেহ ভরে,
শপথ করি সকল সন্তান
সবার ঘরে ঘরে।

যে সকল মা হয়েছে তব
পরকালবাসী,
ইবাদতে মোনাজাত করি
হও মা স্বর্গবাসী।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট