1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী “পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস উদযাপনের গুরুত্ব-তাৎপর্য ” মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লক্ষ টাকা জরিমানা রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি

অবসরপ্রাপ্ত নৌবাহিনী কল্যাণ সংস্থা,চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

  • সময় শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩৭৫ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

নগরের দক্ষিণ হালিশহরের নেভী হাসপাতাল গেট এলাকা বাসমতি রেস্টুরেন্টে নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ইফতার মাহফিল আজ ১৪ মার্চ,রোজ শুক্রবার (১৩ রমজান)সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

উক্ত সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ বদিউল আলম (অব:লে:)এর সভাপতিত্বে ও প্যাটি অফিসার মোঃ আলী হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মহসিন উল হাবিব (সি), পিএসসি, বিএন(অব:)।
রমজানের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফজলুল করিম ( এম,সিটি এক্স), ঢাকা নৌ অঞ্চলের সদস্য মোঃ আবু হানিফ, চট্টগ্রাম নৌ অঞ্চলের সদস্য মোঃ দিদারুল আলম, সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ এইচ এম এমরান, স্থানীয় রাজনৈতিক দলের সিনিয়র সদস্য মোঃ মোজাদ বারেক, সংগঠনের সিনিয়র সদস্য মোঃ দেলোয়ার, প্রাক্তন সংগঠক মোঃ আবু কাউছার হোসেন এবং( NRPWA ) বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ,উপ কমিটির সদস্য ও দায়িত্বশীল প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ডাঃ মাওলানা মোঃ আব্দুল বারী সাহেব।
প্রধান অতিথির বক্তব্যে ক্যাপ্টেন মহসিন আলী বলেন, NRPWA কে আরো গতিশীল করে চট্টগ্রাম অঞ্চল সহ সারা দেশে ছড়িয়ে দিতে সকল সদস্যদের প্রতি বিশেষ অনুরোধ জানান। পরিশেষে রমজানের ইফতার পরিবেশন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট