1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
উস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতির সারণি বেয়ে স্মারক হয়ে থাকা সেই বেবীট্যাক্সি —লায়ন মোঃ আবু ছালেহ্ সাতকানিয়ায় সরকারি দপ্তর ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এডভোকেট শামিম আরা স্বপ্না বোয়ালখালীতে বিএনপির মনোনয়ন দৌড়ে ৪৮ চেয়ারম্যান প্রার্থী পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন

ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লক্ষ টাকা জরিমানা

  • সময় রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২২৫ পঠিত

 

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

মেয়াদোত্তীর্ণ, অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চারটি প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার আওতায় পড়েছে ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারি, মেরিডিয়ান ফুড প্রোডাক্টস, উৎসব সুপার শপ এবং রিও ক্যাফে-মাজায়দার। শনিবার (২২ আগস্ট) সকাল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

রবিবার (২৩ আগস্ট) সকালে অভিযানের বিস্তারিত তথ্য জানান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম।

তিনি বলেন, ‘শনিবার (২২ আগস্ট) সকাল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, চট্টগ্রাম মহানগরের মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে এসব কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের বিস্তারিত তুলে ধরে তিনি জানান, ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারিতে নিম্নমানের ঘি ব্যবহার, ভেজাল খাদ্যপণ্য, মেয়াদোত্তীর্ণ মিষ্টি-কেক-বিস্কুট সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন এবং প্রয়োজনীয় নিবন্ধন না থাকার মতো অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মেরিডিয়ান ফুড প্রোডাক্টসে নিম্নমানের চিপস, নুডলস ও ম্যাংগো বার উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশ, পোকামাকড়যুক্ত কাঁচামাল ও পোড়া তেল ব্যবহারের মতো অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

উৎসব সুপার শপে মানহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, মাংস সংরক্ষণে অস্বাস্থ্যকর পরিবেশ, পণ্যের লেভেলিংয়ে অনিয়ম, নিবন্ধন ছাড়া শিশুখাদ্য ও ফুড সাপ্লিমেন্ট বিক্রিসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এছাড়া রিও ক্যাফে-মাজায়দারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পচা-বাসি খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় নিবন্ধন ও সনদ না থাকার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে মানোন্নয়ন ও প্রয়োজনীয় তথ্য-প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এবং র‍্যাব-৭, সিএমপি ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সহযোগিতা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট