1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে শুভেচ্ছা বার্তা

  • সময় শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩২৯ পঠিত

নারী মানে আশ্রয়,
নারী মানে মমতাময়ী,
নারী মানে সৌন্দর্য,
নারী মানে রহস্যময়তা,
নারী মানে দৃঢ়তা,
নারী হতেই আসে আগামীর বার্তা।

নারী সমাজের অগ্রগতির মূল চালিকা শক্তি। তাদের অবদান, কর্মদক্ষতা ও আত্মত্যাগ আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
আন্তর্জাতিক নারী দিবসের এই বিশেষ মুহূর্তে, আমরা সকল নারীকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান।

নারী দিবস মানেই আলাদা একটা দিন, বছরের প্রতিটা দিনই নারী দিবস। তাঁরা আছেন বলেই সকলে আছেন! তাঁরা স্বয়ংসিদ্ধা। শুধু নিজের সংসারের নয়, বিশ্বসংসারের দায়িত্বও তাঁর কাঁধে। তাই পৃথিবীজুড়ে সব নারীদের কুর্নিশ জানাতে “৮ মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস”

ক্লারার প্রস্তাবিত নারী দিবসের কোনও নির্দিষ্ট তারিখ ছিল না।
১৯১৪ সালে ইউরোপের মহিলারা প্রথম বিশ্বযুদ্ধের বিরুদ্ধে র্যালি এবং ক্যাম্পেইন ঘোষণা করেন। ১৯১৭-তে রাশিয়ান মহিলারা একটি স্ট্রাইক করেন, ব্রেড অ্যান্ড পিস’।
যুদ্ধে নিহত প্রায় ২ কোটি, যোদ্ধার মৃত্যুর প্রতিবাদে,
চার দিনের এই স্ট্রাইকের ফলে -সরকার তাঁদের ভোট দেওয়ার অধিকার দেয়।
যে দিন মহিলারা এই আন্দোলন শুরু করেন জুলিয়ান ক্যালেন্ডারে, যা তখন রাশিয়ায় ব্যবহৃত হত, তাতে তারিখ ছিল ২৩ ফেব্রুয়ারি।
জর্জিয়ান ক্যালেন্ডারে সেটাই ৮ মার্চ হিসেবে গণ্য হয়।
এই ঘটনার পর থেকে জর্জিয়ান ক্যালেন্ডারের ওই ৮ মার্চ দিনটিই “আন্তর্জাতিক নারী দিবস” হিসেবে পালিত হয়ে আসছে।

তুমি চঞ্চল, তুমি সুন্দর
তুমি নির্মল তুমি জননী
এই বিশ্বের তুমি স্বর্গভূমি
তুমি নারী।

দুটি অক্ষরের মিলন নারী।কিন্তু এই নারী শব্দ দুটোতে আছেন মা ,বোন, স্ত্রী, কন্যা, শাশুড়ি, ননদ, জা।

নারী যখন মা তখন একাধারে তিনি ডাক্তার, শিক্ষিকা,বেস্ট শেফ , ডিজাইনার, নার্স, বিউটিশিয়ান।

একজন নারীর একেক সময় একেক ভূমিকায় কাজ করে যেতে হয়।

সকল নারীকে অন্তরের অন্তস্থল থেকে জানাই নারী দিবসের শুভেচ্ছাঃ
সাংবাদিক এম এস শ্রাবন মাহমুদ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট