
বাঁশখালীতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ ট্যুরস এন্ড ট্রাভেলস। বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ ট্যুরস এন্ড ট্রাভেলস’র চেয়ারম্যান ও চবি আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদারের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও ঘরবাড়ি হারানো পরিবারের মাঝে পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
ঢেউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক, মাওলানা হাসান ও মোহাম্মদ মচরুর সাইফুল হাবিব প্রমুখ।
তারা বলেন, বিতরণ করা ঢেউটিন হয়তো ক্ষতিগ্রস্তদের সব ক্ষতি পূরণ করতে পারবে না, তবে এটি নতুন করে ঘর নির্মাণ এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার পথে সহায়ক হবে।
Leave a Reply