1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+ কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর এসএসসি পরীক্ষায় ফেল করে এক পরীক্ষার্থীর আত্মহত্যা সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ মরণফাঁদ অটোরিকশা এখনই কঠোর নিয়ন্ত্রণ চাই: মোস্তানছিরুল হক চৌধুরী

আনোয়ারায় মন্দিরের তালা ভেঙে নগদ অর্থ ও মালামাল চুরি।

  • সময় শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৪ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ, চট্টগ্রাম প্রতিনিধিঃ

আনোয়ারায় কালী মন্দিরের তালা ভেঙে আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার মধ্য রাতে রাতে উপজেলার বটতলী ইউনিয়নের তুলাতুলী গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার রাতে আনোয়ারা থানায় একটি মামলা হয়েছে। আনোয়ারা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে একদল দুষ্কৃতকারী উপজেলার বটতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালি সিদ্ধা অতুলানন্দ আশ্রম ও কালি মন্দিরের তালা কেটে মূর্তির গলার স্বর্ণালংকার, অন্যান্য মালামাল ও নগদ ৩০ হাজার টাকা সহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মন্দিরের সভাপতি নরেন্দ্র নাথ চৌধুরী জানান, দুষ্কৃতকারীরা মন্দিরের তালা ভেঙে নগদ টাকাসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, মন্দিরে চুরির ঘটনায় বুধবার রাতে একটি মামলা হয়েছে। পুলিশ অপরাধীদের ধরতে কাজ করে যাচ্ছে।

এই ধরনের চুরির ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন,নবউদয়ন ক্লাবের সভাপতি মৃত্যুঞ্জয় চৌধুরী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট