1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা

  • সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৩১ পঠিত

মো. আবদুল আলী
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

২৪ আগস্ট ২০২৬, সোমবার, চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন গ্রীন ফোর্স বাংলাদেশের উপদেষ্টা অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকাইল রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মিকাইল রহমান বলেন, দুর্নীতি, অনিয়ম ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি সুন্দর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় গ্রীন ফোর্স বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাবে। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে চট্টগ্রামে সকল শ্রেণি-পেশার সচেতন নাগরিকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মো. আবুল হাসান, অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদ উল্লাহ, সোহেল ফখরুদ্দিন ও মিসেস জেসমিন সোলতানা পারু।

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. মাহবুবুর রহমান সাগর, মো. নজরুল হোসেন শুকরিয়া, এম. এ. কাদের, সৈয়দ আবু মুসা, সরওয়ার কামাল, এস. এম. কামরুল ইসলাম, জিয়াউর রহমান নিজাম ভূঁইয়া, মো. সফিকুল ইসলাম সেলিম, মো. কবির, মো. জাকের হোসেন, রেজিয়া বেগম, নাদিমুল হাসান চৌধুরী, সাংবাদিক সাঈফী আনোয়ার, কবি শ. ম. বখতিয়ার, মো. রহমত আলী, মো. আবদুল আলী ও মো. মোদ্দা সাগর প্রমুখ।

মতবিনিময় সভায় গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা শাখার ৪ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি—মোহাম্মদ মাহবুবুর রহমান সাগর, সেক্রেটারি—মো. নজরুল হোসেন শুকরিয়া, সাংগঠনিক সম্পাদক—এম. এ. কাদের এবং অফিস সম্পাদক—মো. আবদুল আলী নির্বাচিত হন।

সভায় জানানো হয়, সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট