1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা

  • সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ পঠিত

 

পরিবেশ ও মানবাধিকার রক্ষায় নিয়োজিত সামাজিক সংগঠন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন (এনইএইচআরএফ) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এক হতদরিদ্র মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকার এক অসহায় পিতার হাতে মেয়ের বিয়ের খরচের জন্য এ সহায়তা তুলে দেওয়া হয়। ২৭ সেপ্টেম্বর নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংগঠনের নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভায় আনুষ্ঠানিকভাবে সহায়তার অর্থ প্রদান করা হয়।
জেলা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ ফারুক আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. আবদুল আজিজ বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে। পাশাপাশি চট্টগ্রামের পরিবেশ সুরক্ষা ও সাধারণ মানুষের মৌলিক মানবাধিকার রক্ষায় জেলা কমিটিকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা কমিটির সাধারণ সম্পাদক মুমিনুল হক খোকন ও যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাবারে আপ্যায়ন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট