1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির বাংলা বর্ণমালা ও বানান প্রতিযোগিতা

  • সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬৫ পঠিত

আবদুল্লাহ ফারুক রবি, চট্টগ্রামঃ

অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি বাংলা বর্ণমালা ও বানান প্রতিযোগিতার আয়োজনল করা হয়। ২১ ফেব্রুয়ারি, শুক্রবার বিকাল ৩টায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে এই বাংলা বর্ণমালা ও বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক মো. আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে ও সিনিয়র সদস্য নীহারিকা পাল এর সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছালেহ আহমদ-হাসান বানু ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডাক্তার শাখাওয়াত হোসেন হিরু, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, প্রত্যয়ের নির্বাহী সদস্য এস এম হারুনুর রশীদ, চিত্রশিল্পী টিকলু দে, সঙ্গীত শিল্পী শিবু মল্লিক ও নৃত্যশিল্পী হৈমন্তী দে।

অতিথিরা বলেন, সর্বস্তরে বাংলাভাষার প্রচলন যেমন জরুরি, ঠিক তেমনি বাংলাভাষার শুদ্ধ ব্যবহারও তেমনি জরুরি। প্রত্যয়ের আয়োজনে বাংলা বর্ণমালা ও বানান প্রতিযোগিতা শিক্ষার্থীদের বাংলাভাষার সঠিক চর্চার প্রতি মনোযোগী করবে। ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে সচেতন করবে।

প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রত্যয় ৯ বছর ধরে বাংলা বর্ণমালা ও বানান প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে। শিক্ষার্থীরা যাতে ভাষা আন্দোলন এর সঠিক ইতিহাস জানতে পারে, বাংলা ভাষার সঠিক চর্চা করার ক্ষেত্রে সচেতন হতে পারে সেই লক্ষ্য নিয়ে এই প্রতিযোগিতার যাবতীয় আয়োজন।

অনুষ্ঠানে একুশের গান ও কবিতার দলীয় ও একক আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন একাডেমির শিক্ষার্থীরা। পরে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট