1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় খাল থেকে উদ্ধার হওয়া নারী মৃতদেহের পরিচয় মিলল চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পহেলা বৈশাখ ১৪৩৩ চট্টগ্রাম ডি‌সি হি‌লে। হাটহাজারীতে শিশুকন্যাকে নিজ হাতে আছাড় মেরে হত্যা করল পাষণ্ড পিতা শান্তিপূর্ণ পরিবেশে বোয়ালখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু চন্দনাইশে বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বর্ষবরণ-বর্ষবিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে এপেক্স বাংলাদেশের বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপন। ডিবির টানা অভিযানে কাঁপছে চট্টগ্রাম: উদ্ধার লুটের পিস্তল, মাদকসহ গ্রেফতার একাধিক পহেলা বৈশাখে দুই টাকায় স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ব্যতিক্রমী ফল উৎসব আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা

আন্দারি খালের উৎপত্তিস্থলে ফ্যাক্টরি স্থাপন নিয়ে স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

  • সময় সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩০৫ পঠিত

মোহাম্মদ শাহনেওয়াজঃ

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে আন্ধারি খালের উৎপত্তিস্থলে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর উদ্দ্যোগে বিশাল রাবার ফ্যাক্টরি নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এতে স্থানীয় কয়েক হাজার পাহাড়ী-বাঙ্গালি জন সাধারণ এর কৃষি, মৎস্য চাষ ও দৈনন্দিন প্রয়োজন পুরণের একমাত্র পানির প্রাকৃতিক উৎস আন্ধারি খাল এর পানি দূষণের আশঙ্কা করছেন স্থানীয় জনগণ ।

পাশের মুরুং পাড়ার প্রধান কারবারী রুমতুই মুরুং বলেন, লামা রাবার এক হাজার ছয়শত একর জমি থাকতে আমাদের পাশে এসেই কেন ফ্যাক্টরি বানাতে হবে? তারা কি চায় আমরা সবাই চাষাবাদ করতে না পেরে এলাকা ছেড়ে চলে যাই?
৮নং ওয়ার্ড এর সাবেক মেম্বার জনাব আব্দুল হালিম বলেন, লামা রাবারের উচিৎ অন্যস্থানে ফ্যাক্টরি নির্মাণ করা। না হলে রাবার ফ্যাক্টরির বর্জ মিশ্রিত খালের পানি দিয়ে চাষাবাদ ও দৈনন্দিন কাজে ব্যবহার করলে মানুষ নানা রকম মারাত্মক ব্যধিতে আক্রান্ত হবে। আমিও এই খালের উপর নির্ভর। তাছাড়া বাংলাদেশের সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ এর কয়েক হাজার শিশু কিশোর ও এই পরিবেশ দূষণের শিকার হবে। কারণ এই ফ্যাক্টরি নির্মান করা হচ্ছে আবাসিক ও স্কুল ক্যাম্পাস এর খুব কাছেই।
অনতিবিলম্বে ফ্যাক্টরি অন্যত্র স্থাপনের জোর দাবি জানান সরই ইউনিয়নের জনগণ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট