1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ প্রবাসীর উদ্যোগে বোয়ালখালীতে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে ষড়যন্ত্র ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ঢাকায় পাঠানো হচ্ছে ৮ জন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন পটিয়ায় বাড়ির ছাদে থাই আনার ও মালটা চাষে প্রশংসায় ভাসছেন তরুণ আইনজীবী। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ

আর্ত -পীড়িতের সেবা সকল ধর্মের বড় ইবাদত; গণমাধ্যমকর্মী ও প্রবীণ নাগরিকদের সম্মানে বাওসো’র ইফতার মাহফিলে এ্যানেল

  • সময় সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৭৬৬ পঠিত

রাউজানে কর্মরত গণমাধ্যমকর্মী ও আমেনা-বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের প্রবীণ নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি বাওসো।

২৫ মার্চ রবিবার রাউজান উপজেলার পথেরহাটস্থ আমেনা-বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের সম্মেলন কক্ষে “আমরা এগিয়ে আসলে এগিয়ে যাবে বাংলাদেশ” এই শ্লোগানে ইফতার মাহফিলের আয়োজন করে চট্টগ্রামের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাওসো’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট কলামিস্ট নাজিম উদ্দীন চৌধুরী এ্যানেল।
রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন বাওসো’র সিনিয়র সহ- সভাপতি পিয়াল রহমান।
রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক এস.এম. ইউসুফ উদ্দিন, আইনজীবী রোকন উদ্দিন, উপজেলা গাউসিয়া কমিটির সাবেক সভাপতি আহমেদ সৈয়দ, রাউজান প্রেসক্লাবের সহ সভাপতি নেজাম উদ্দিন রানা।।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছড়াকার সরোয়ার রানা, ব্যবসায়ী জিয়াউর রহমান, বাওসোর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিডিয়া উইং এম আওলাদ হোসাইন, সাংবাদিক তৈয়ব, হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম ফারুকী, সংগঠক এমএ জাহিদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাকিল আল মামুন,
রাউজান প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম. জাহাঙ্গীর নেওয়াজ, সহ সভাপতি এস.এম. মোরশেদ, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক মো. আলাউদ্দিন, সংগঠক হানিফ চৌধুরী, ব্যাংকার রাজেস রনি প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে বাওসোর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন,

আর্ত- পীড়িতের সেবা সকল ধর্মের বড় ইবাদত!মানবিক সমাজ বিনির্মাণে সাংবাদিক সমাজের ভূমিকা অতুলনীয়! সাংবাদিক এবং সিনিয়র সিটিজেনদের সম্মেলনের আয়োজন সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রধান বক্তা পিয়াল রহমান বলেছেন, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এমন মানবিক কাজ আজকের সমাজে বড় প্রয়োজন

ইফতারের পূর্বে করোনার প্রাদূর্ভাব থেকে মুক্তি ও দেশ দশের মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন হাফেজ তৌহিদ আসলাম ফারুকী
গণমাধ্যমকর্মী ও প্রবীণ নাগরিকদের সম্মানে ইফতার আয়োজনের পূর্বে
মদুনাঘাট ব্রীজে ঘণ্টাব্যাপী দূরপাল্লার যাত্রীদের জন্য ইফতার সাজিয়ে রাখেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির স্বেচ্ছাসেবক! যা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট