1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিবির টানা অভিযানে কাঁপছে চট্টগ্রাম: উদ্ধার লুটের পিস্তল, মাদকসহ গ্রেফতার একাধিক পহেলা বৈশাখে দুই টাকায় স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ব্যতিক্রমী ফল উৎসব আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা এপেক্স ক্লাব অব সাঙ্গুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বোয়ালখালীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩৩ বরণ, বলিখেলায় সবুজ বলীর জয় পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরীর সৌজন্যে শরবত বিতরণ ঢাক-ঢোল আর রঙিন শোভাযাত্রায় বোয়ালখালীতে বৈশাখের আনন্দ নতুন বছরের ছোঁয়ায় বাঘাইছড়িতে বৈশাখী উৎসব বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে বর্ষবরণ ড. আসিফ মিজান ‘হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন’ মনোনীত

ইউনিয়ন অফ এসএসসি ৯৪ বাংলাদেশ গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও ফ্যামিলি ডে পালন

  • সময় রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৩৭০ পঠিত

স্টাফ রিপোর্টার:

শুক্রবার অনলাইন ভিত্তিক সামাজিক প্রতিষ্ঠান ইউনিয়ন অফ এসএসসি ৯৪ বাংলাদেশ গ্রুপ এর এক বছর পেরিয়ে দ্বিতীয় বর্ষে পা রাখলো । এ উপলক্ষে ঢাকার মিরপুর-১ তে দ্যা ম্যারিওটস্ রেস্টুরেন্ট ও বাফেট সারাদেশ হতে আগত সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী ও ফ্যামিলি ডে আয়োজন করেছে। সকালে সদস্য ও পরিবারের বাচ্চাদের নিয়ে সংগঠনের প্রধান সমন্বয়ক এসএম আমিনুর ইসলাম রানা ও আয়োজক কমিটির সদস্য মোঃ শহিদুল ইসলাম, জিয়াউর রহমান, নবী হোসেন নবী, ডাক্তার সাজ্জাত কবীরসহ বিভাগীয় ও জেলা প্রতিনিধি সদস্যদের নিয়ে কেক কেটে আয়োজনের শুভ সূচনা করেন। দিনভর এ আয়োজনে ছিল সদস্যদের পরিবারের বাচ্ছাদের খেলাধুলা, ছেলে ও মেয়ে উভয় বন্ধু ও পরিবারের সদস্যদের বালিশ খেলা, পুরস্কার বিতরণী। প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্ধারণী ছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয়া সকল বন্ধু ও পরিবার সদস্যদের শুভেচ্ছা উপহার দেয়া হয়।

এছাড়াও ১৩ বন্ধু ও প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এরা হচ্ছেন নবী হোসেন স্বপন, ৭১ বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির, এক্সল প্রোপার্টিজ লিমিটেড, মোঃ শহিদুল ইসলাম, পরিচালক, হোটেল স্যান্ডি, কুয়াকাটা, পটুয়াখালী, নাহিদা সাবরিনা দীপা, উদ্যোক্তা ও ডেপুটি ম্যানেজার ব্র্যাক, মনসুর রুমন, চেয়ারম্যান, সামসুন নাহার ফাউন্ডেশন, মোহাম্মদ শাহ আলম, এস.এন.সিরাজ এন্টারপ্রাইজ, ময়মনসিংহ, মিসেস ঝুমুর ইসলাম, প্রতিষ্ঠাতা, মর্ডান মেডিকেল সার্ভিসেস, বরিশাল, লায়ন শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, নরসিংদী ওভারসীজ লিমিটেড, ডাঃ সাজ্জাত কবীর, পরিচালক, এম আর কনস্ট্রাকশন লিমিটেড, মানিকগঞ্জ, লায়ন জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান, ইয়েলো কনজ্যুমার ফুড এন্ড ইন্ড্রষ্টিজ লিমিটেড, মোমিনুল ইসলাম, সত্ত্বাধিকারী সুপার ফাস্ট ইলেক্ট্রিক এন্ড এলেক্সট্রনিক্স, ডিজি্ল্যাব ও কিংস্টন হাসপাতাল।
দিনভর এ আয়োজনে বুফে লাঞ্চসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যা ফেল ড্র আয়োজন। র্যা ফেল ড্র পুরস্কার ছিল নরসিংদী ওভারসীজ লিমিটেড এর সৌজন্যে।
আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল ৭১ বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ, রিয়েল এস্টেট কোম্পানী এক্সল প্রোপার্টিজ লিমিটেড (এপিএল), হোটেল স্যান্ডি, কুয়াকাটা, পটুয়াখালী, এস.এন. সিরাজ এন্টারপ্রাইজ, ময়মনসিংহ, সামসুন নাহার ফাউন্ডেশন, সিলেট, কিংস্টন হাসপাতাল, জমিদারী ফুড, ডিজিল্যাব সৌজন্যে।
গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্মরণিকা হৃদয়ে ৯৪ বন্ধু নামের বিশেষ স্মরণিকা বের করা হয়। স্মরণিকায় শুভেচ্ছা বার্তা জানিয়েছে ঢাকার ১৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্।
আয়োজনে দেশ ও প্রবাসে বন্ধুদের জন্মদিনের শুভেচ্ছাসহ উপস্থিত থেকে অনুষ্ঠানকে বর্ণিল ও আনন্দময় করে তোলার জন্য সকল বন্ধুকে শুভেচ্ছা জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট