1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা। জেলা গোয়েন্দা শাখা ও বিশেষ শাখার কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত নান্দনিক চট্টলা ” কর্তৃক আয়োজিত ‘মা দিবস ম্মরণে, আলোকিত মা সম্মাননা প্রদান, গুণীজন সংবর্ধনা, ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিনিধি দলের ঢাকাস্থ রাশিয়ান কালচারাল হাউস পরিদর্শন। প্রয়াস এর বোর্ড সভা অনুষ্ঠিত রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার এমপিএইচএফ উপদেষ্টা নির্বাচিত কবিতা: হাম -মোঃ ওসমান হোসেন সাকিব কবিতা: মরণ নেশার নীল দংশন -শেহজাদ আউয়াল বিশ্ব লায়নিজমে বাংলাদেশের অগ্রযাত্রা: ধারাবাহিকতায় ২৯তম জেলা কনভেনশন – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বিভক্ত এপেক্স বাংলাদেশ: ঐক্যের পথ কোথায়?

এনায়েত বাজার ২২ নং ওয়ার্ডকে সিসিটিভির আওতাভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন।

  • সময় শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৯ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

বন্দরনগরী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ২২ নং ওয়ার্ডকে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভির আওতায় আনার দাবিতে সাংবাদিক সম্মেলন করেন স্থানীয় মানবাধিকার ও নারী নেত্রীরা
শনিবার ৪ ঠা ডিসেম্বর বেলা ১২ টায় সিআরবির তাসফিয়া গার্ডেন কমিউনিটি সেন্টারে সদরুল সুমনের সঞ্চালনায় ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, ইউ এস এইড ও ইউ কে এইডের ফেলো নারী নেত্রী জিন্নাত সুলতানা ঝুমা (সভাপতি,৩০ নং ওয়ার্ড যুব মহিলা লীগ) পারভীন আক্তার ফারহানা, (সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দল আকবর শাহ থানা)যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েত বাজার ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আলহাজ্ব সলিমুল্লাহ খান (বাচ্চু)
স্বাগত বক্তব্য রাখেন সদরুল আমিন বিভাগীয় কর্মকর্তা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
নারী নেতৃদ্বয় চট্টগ্রাম মহানগরের গুরুত্বপূর্ণ এনায়েত বাজার ওয়ার্ড এর সাম্প্রতিক সময়ের অপরাধ প্রবণতার চাল চিত্র তুলে ধরেন। এর মধ্যে অন্যতম হচ্ছে ওয়ার্ড এর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সন্ধ্যা হতেই মাদকসেবীদের আনাগোনা রিক্সা সিএনজি থামিয়ে ছিনতাই সহ এনায়েত বাজার মহিলা কলেজ মোড়ে ইভটিজারদের উৎপাত ও প্রভাবশালী ব্যক্তিদের ছত্র ছায়ায় কিশোর গ্যাংদের দৌরাত্ম্য।
এইসব অনিয়ম ও চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক গুলোকে সিসিটিভির আওতায় আনার জোর দাবি জানান। এই সব বিষয়ে নারী নেত্রীরা স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীদের কাছ থেকে গণস্বাক্ষর গ্রহন করেন।
উক্ত সাংবাদিক সম্মেলনে আমন্ত্রিত অতিথি এনায়েত বাজার২২ নং ওয়ার্ড কাউন্সিলর নারী নেত্রীদের দল মতের উদ্বে উঠে এই রকম সামাজিক গুরুত্ব পূর্ণ কর্মকান্ডে এগিয়ে আসায় আন্তরিক ধন্যবাদ জানান,সেই সাথে তিনি অতি দ্রুত প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখিত বিষয়গুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এই সময় সংবাদ মাধ্যমের পক্ষে উপস্থিত ছিলেন ইসমাইল ইমন, নজরুল ইসলাম, মোঃ আলমগীর,এস ডী জীবন,আজীম অয়ন, আলমগীর আলম রানা,নাদিম আহমেদ, ইমরান এনি,এম ডি রুবেল,এম ডি কায়ছার,এম,এ আশরাফ,আরাফাত, মোঃ কামাল হোসেন, নারী নেত্রী নাজমা সুলতানা, সেলিনা আক্তার,লুপর্না মুৎসুদ্দি প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট