1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী “পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস উদযাপনের গুরুত্ব-তাৎপর্য ” মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লক্ষ টাকা জরিমানা রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি

এপেক্স ক্লাব অব পটিয়ার ঈদ খাদ্য সামগ্রী বিতরণ সমাপনী অনুষ্ঠিত।

  • সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৭২ পঠিত

 

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে ১০ দিন ব্যাপী ঈদ খাদ্য সামগ্রী বিতরণের সমাপনী অনুষ্ঠান সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে সমাপ্তি হয়েছে।
৩০ মার্চ (রবিবার)পটিয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ কার্যক্রম এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ আলমগীর আলম এর সভাপতিত্বে ও সেক্রেটারি এন্ড ডিএনই এপে: মোরশেদুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত আয়োজনে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩ এর গর্ভণর এপে: সৈয়দ মিয়া হাসান,ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপে: মোঃ লিয়াকত আলী, এপেক্স ক্লাব অব পটিয়ার জুনিয়র ভাইস প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট ৩ এর সেক্রেটারি এপে : মোঃ আরিফ খান,সাবেক সেবা পরিচালক এপে: মোঃ হাবিবুর রহমান, সার্জন এট আমর্স এপে: এস এম আবু হেনা প্রমুখ।
এতে বক্তারা বলেন এপেক্স ক্লাব অব পটিয়া মাহে রমজানে খাদ্য সামগ্রী বিতরণ, কোরআন শরিফ বিতরনসহ কমভাগ্যবান মানুষের জন্য নানা আয়োজন করে মানবিক দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন আজ তার সমাপ্তি হয়েছে।
সমাজ পরিবর্তনে এ ধরনের মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
ভবিষ্যতে আরও বেশি বেশি সেবা কার্যক্রম পরিচালনা করতে ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পরে দু:স্ত মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট